সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গোমস্তাপুরে রোকেয়া দিবস উপলক্ষে ৫ নারী জয়িতাকে সম্মাননা প্রদান

"নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ" প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে পাঁচজন জয়িতা নারীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।


শনিবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে  একটি র‍্যালি উপজেলা পরিষদ চত্বর বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়ে উপজেলা সভা কক্ষে আলোচনা সভা শেষে  জয়িতা অন্বেষনে বাংলাদেশ' শীর্ষক কার্যক্রমের আওতায়  পাঁচ জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়।

 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাসের  সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাবিবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারি, জনপ্রতিনিধি,  স্থানীয় সাংবাদিক প্রমুখ। 


অনুষ্ঠানে উপজেলার পাঁচজন সফল নারীকে জয়িতা সন্মাননা প্রদান করা হয়। তাদের মধ্যে শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী মোসাঃ সিফাত আরা, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী মোসাঃ আদরী বেগম, সফল জননী নারী প্রমিলা রায়, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন মোসাঃ মাসিয়া খাতুন ও সমাজ-উন্নয়নের অসামান্য অবদানে মোসাং সুরমা বেগমকে জয়িতা হিসেবে সম্মাননা প্রদান করা হয়।

Tag
আরও খবর