আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

মোরেলগঞ্জে দুর্নীতি বিরোধী দিবস পালিত


বাগেরহাটের মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৩ পালিত হয়েছে। এ
উপলক্ষে মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন ও দুনীতি প্রতিরোধ কমিটি দুপ্রক মোরেলগঞ্জ উপজেলা
শাখার উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ৯ ডিসেম্বর)  সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে ফেষ্টুন-বেলুন উড়িয়ে দিবসের
কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এস. এম. তারেক সুলতান। উদ্বোধন শেষে মানববন্ধন ও “দুর্নীতি প্রতিরোধে করনীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা
চেয়ারম্যান অ্যাড. মো. শাহ-ই আলম বাচ্চু। উপজেলা নির্বাহী অফিসার এস. এম. তারেক
সুলতানের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তৃতা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি
ড. মো. রুহুল আমীন খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল
কুদ্দুস, থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান, মোরেলগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মো.ওয়াদুদ খন্দকার।
সভায় বক্তৃতা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও মোরেলগঞ্জ
প্রেসক্লাব সভাপতি বিএম. রফিকুল ইসলাম মাসুম, মুক্তিযোদ্ধা মো. শাহজাহান, ইউপি
চেয়ারম্যান মোর্শেদা খানম, সাংবাদিক শহিদুল ইসলাম, মাস্টার হরিচাঁদ কুন্ডু প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুনীতি প্রতিরোধ কমিটি দুপ্রক উপজেলা শাখার সহ সভাপতি
মাষ্টার ফারুকুল ইসলাম শিকদার, উপজেলা শাখার সদস্য যথাক্রমে অধ্যাপক সাজেদা সুলতানা,
সমাজসেবক মো. ফারুক শরীফ, মাষ্টার তপন কুমার মিস্ত্রিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, গার্লস গাইড, স্কাউটস সদস্য, শিক্ষক-সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ।

Tag
আরও খবর