রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

ডোমারের চিলাহাটিতে বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন সরকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন সরকারের জানাজা নামাজ ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে আজ।

শনিবার (৯ই ডিসেম্বর) দুপুর আড়াইটায় উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি খানকায়ে কেরামতিয়া শরীফ মাঠে বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন সরকারের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

এতে ডোমার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি এবং চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান ও সঙ্গীয় ফোর্স গার্ড অব অনার প্রদান করেন।

জানাজা নামাজে অংশগ্রহণ করেন—ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরননবী, সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম রাব্বানী বুলবুল, পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, বীর মুক্তিযোদ্ধা মখদুম আজম মাশরাফি তুতুল, ভোগডাবুড়ী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একেএম শাহাদাত হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মোঃ আল-আমিন রহমান প্রমুখ।

উল্লেখ্য, আজ শনিবার (৯ই ডিসেম্বর) সকাল ৭টায় উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি নিজ ভোগডাবুড়ী প্রগতিপাড়ার নিজ বাসভবনে বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন সরকার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এসময় তার বয়স হয়েছিল ৭৪ বছর। মৃত্যুকালে স্ত্রী ও চার পুত্র সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেলেন তিনি।

Tag
আরও খবর