আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ২য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ

হলের নিজ কক্ষ থেকে রাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার!

ছবি: দেশচিত্র


হলের নিজ কক্ষ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীর লাশ উদ্ধার! রবিবার (১০ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের ১৮৪ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে একই হলের শিক্ষার্থীরা। পরে তার মরদেহ রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে ।  রবিবার (১০ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের ১৮৪ নম্বর কক্ষ থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়৷ পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করেছেন শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক একরামুল ইসলাম।  মারা যাওয়া শিক্ষার্থী ফুয়াদ আল খতিব বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ওই হলের আবাসিক শিক্ষার্থী। তিনি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম রাজিবপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে।


হলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফুয়াদ গ্রামের বাড়িতে যান। পরে শনিবার দিবাগত রাত ৩টার দিকে তার কক্ষে প্রবেশ করেন। শুক্রবার বিকাল ৩টা পর্যন্ত সহপাঠীরা তাকে ফোনে না পেয়ে কক্ষে আসেন এবং অচেতন অবস্থায় দেখতে পান। পরে হল প্রশাসনের সহায়তায় অ্যাম্বুলেন্সে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ একরামুল ইসলাম বলেন, ‘আবাসিক শিক্ষার্থীদের সহায়তায় ফুয়াদকে অচেতন অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিন থেকে চার ঘণ্টা আগে ফুয়াদ মারা গেছে বলে চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন৷ তবে মারা যাওয়ার সঠিক কারণ জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে।’

আরও খবর