দুর্ভোগ কমাতে মৌতলায় ২০ শয্যার হাসপাতাল চান এলাকাবাসী আরাফাত রহমান কোকোর স্মরণে কৃষ্ণনগরে জমজমাট ফুটবল টুর্নামেন্ট নাগেশ্বরীতে উপজেলা বিএনপির বিশেষ মতবিনিময় সভা: ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান শ্রীমঙ্গল প্রেসক্লাব পরিদর্শন ও ক্লাবের উন্নয়নে ৫০ হাজার টাকার অনুদান দিলেন প্রতিমন্ত্রী শাহে আলম পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই — প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর, প্রস্তুতি নিচ্ছে দিল্লি পলাশের ডাঙ্গায় দীর্ঘ দুই বছর পর পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন নন্দীগ্রামে ডা. লিটনের প্রচেষ্টায় স্বাস্থ্যখাত ফিরে পেয়েছে নতুন গতি ইসলামপুর সদর ইউনিয়নে বিএনপি নেতা আবু সাইদের আগাম নির্বাচনী জনসভা আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম ‎সুন্দরবনে বন্যপ্রাণী শিকার ও বনজ সম্পদ ধ্বংস হ্রাস: জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের নিবিড় পর্যবেক্ষণ শ্রীমঙ্গলে চুরি ও মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জয়পুরহাটে ৬ শতাধিক সুবিধাবঞ্চিত নারী ও প্রতিবন্ধীর মাঝে গরু বিতরণ বেগমগঞ্জ বন কর্মকর্তা সামছু উদ্দিনের দুর্নীতির তদন্তে দুদক বরিশালের উন্নয়নে পাশে থাকতে চায় নেদারল্যান্ডস রাগ-অভিমান নয়, মানবিকতা ও সৌহার্দ্যই হোক সাংবাদিকতায় পথচলার শক্তি---প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান নোয়াখালীতে জোড়া খুনের মামলায় একজনের ফাঁসি, দুজন খালাস সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

লালপুরে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিক্ষক, অতঃপর গণধোলাই

নাটোরের লালপুরে কলেজ ছাত্রীর সঙ্গে বিপ্লব হোসেন (৩৫) নামে এক কলেজ শিক্ষককে আপত্তিকর অবস্থায় আটক করে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। বিপ্লব হোসেন উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের সাহাবাজ মন্ডলের ছেলে ও লালপুর ডিগ্রী কলেজের বাংলা বিভাগের প্রভাষক।

মেয়ের সাথে এমন ঘটনা সইতে না পেরে ওই ছাত্রীর পিতা সোমবার দুপুরে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন। এ রিপোর্ট লিখা পর্যন্ত তিনি লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
 জানা যায়, বিপ্লব হোসেন তার কলেজের এইচএসসি পরীক্ষার্থী (১৯) ওই ছাত্রীর সাথে দীর্ঘদিন ধরে অবৈধ্য সম্পর্ক স্থাপনের মাধ্যমে মেলামেশা করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত শনিবার ওই ছাত্রী উপজেলার মালপাড়া গ্রামে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ওই গ্রামের আয়াতুল্লার ছেলে জাহিদ হাসানের বাড়িতে তারা একত্রিত হয়ে আপত্তিকর অবস্থায় মিলিত হয়। এসময় তাদের আপত্তিকর অবস্থায় আটক করে গণধোলাই দিয়ে আটকে রাখে এলাকাবাসি। পরে খবর পেয়ে ওই শিক্ষকের বড় ভাই শিক্ষক কাইকোবাদ ওরোফে কাইকো সহ কয়েকজন গিয়ে জোর করে তাকে সেখান থেকে নিয়ে আসে।
বিপ্লব হোসেন বিবাহিত ও দুই সন্তােনর জনক। এর আগেও তার বিরুদ্ধে একাধিক নারী কেলেঙ্কারির অভিযোগ আছে বলে জানায় এলাকাবাসি। কিন্তু সামাজিক ও রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় ওইসব ঘটনার কোন বিচার হয় নি।
এ বিষয়ে অভিযুক্ত  শিক্ষককের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে লালপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল মাজেদের কাছে জানতে চাইলে বিষয়টি তিনি এড়িয়ে যান।
এবিষয়ে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নয়। খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag
আরও খবর