ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

নোবিপ্রবিতে পরিবেশ সুরক্ষায় কোস্টাল এনভায়রনমেন্ট নেটওয়ার্ক এর উদ্যোগে 'ডিসেম্বর প্লগিং'



নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(নোবিপ্রবি)  

পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যাবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের সংগঠন কোস্টাল এনভায়রনমেন্ট নেটওয়ার্ক(কোয়েন) এর উদ্যোগে এনভোলীড প্রেজেন্টস  ডিসেম্বর প্লগিং অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার(১২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ১০১ একরের পুরো ক্যাম্পাস জুড়ে ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এ কার্যক্রম পরিচালনা করেন সংগঠনটির সদস্যরা। এসময় তারা জগিং এর সাথে সাথে  আবর্জনা তুলে পরিষ্কার করেন এবং পরবর্তীতে আবর্জনাগুলো নোয়াখালী পৌরসভার গাড়ি যোগে নির্দিষ্ট স্থানে ফেলে দেওয়া হয়।


কার্যক্রম শেষে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.দিদার-উল-আলম পরিবেশ সুরক্ষায় কোয়েনের কার্যক্রমের প্রশংসা করেন। তিনি ক্যাম্পাসের ময়লা আবর্জনা নির্দিষ্ট জায়গায় সংরক্ষণ করতে এবং ময়লা আবর্জনা গাড়ি দ্বারা নিয়মিত নিষ্কাশনের  আশ্বাস দেন । 


ডিসেম্বর প্লগিংয়ে অতিথি হিসেবে আরোও  উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, ট্রেজারার অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, প্রক্টর অধ্যাপক ড. মো. আনিসুজ্জামান রিমন,এনভোলিড লিমিটেডের 

কো-ফাউন্ডার ও সিইও মোরশেদুল বারী,ইনোভেশন ও সাসটেইনেবলিটি অফিসার মো. রাহাত আহম্মেদ।


এছাড়াও, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যাবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান, মডারেটর অধ্যাপক ড. আব্দুস সালাম ও কামরুজ্জামান তুষার, প্রভাষক আদনান সজীবসহ পরিবেশে বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অন্যান্য  শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা  ছিলেন।


এনভোলিড কো-ফাউন্ডার ও সিইও মোরশেদুল বারী বলেন,তরুণ

প্রজন্মের পরিবেশ সুরক্ষায় এমন উদ্যোগ নেওয়ায় আপনাদের সবার প্রতি রইলো শুভেচ্ছা, এবং আমরা এনভোলিড লিমিটেড এমন উদ্যোগের পাশে থাকতে পেরে গৌরবান্বিত।



কোস্টাল এনভায়রনমেন্ট নেটওয়ার্ক(কোয়েন) এর  সভাপতি মাহমুদুল হাসান বলেন, "প্লগিং পরিবেশ রক্ষা এবং স্বাস্থ্য সুরক্ষার একটি নতুন আন্দোলন। আমরা চাই বিশ্বের অন্যান্য দেশের সচেতন নাগরিকদের মতো আমাদের দেশেও প্লগিং এর মাধ্যমে জনগণ পরিবেশ ও স্বাস্থ্য সচেতন হয়ে উঠুক।"


এ বিষয়ে সাধারণ সম্পাদক মায়িশা মিশকাত বলেন, "আমরা আনন্দিত যে, আমাদের এই আন্দোলনে এনভোলীডকে পাশে পেয়েছি। পরিবেশ রক্ষা ও স্বাস্থ্য সুরক্ষায় প্লগিং গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমরা আশাবাদী।"

আরও খবর