বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর

অভয়নগরের মাঠে মাঠে সরিষা ফুলের সমারোহ

যশোরের অভয়নগর উপজেলার ফসলের মাঠে-মাঠে  নীল আকাশের নিচে বিস্তীর্ণ মাঠজুড়ে সবুজের বুকে এখন সরিষা ফুলের হলুদ রঙের সমারোহ।

চারদিকে হলুদ গালিচা বিছিয়ে যেনো অপরূপ সাজে সেজেছে মাঠঘাট। কিছুদিন আগে উপজেলার বিভিন্ন মাঠ থেকে ঘরে উঠেছে আমন ধান। এখন সেই জমিতেই শোভা পাচ্ছে হলুদ বরণ সরিষা ফুল। বাতাসে ঢেউ তুলছে সেই সরিষা ক্ষেতে দিগন্ত জোড়া হলুদের বুকে। উপজেলার  পে্রমবাগ,  সুন্দলী, চলশিয়া,পায়রা, শ্রীধরপুর, বাঘুটিয়া, শুভরাড়া ,সিদ্দিপাশা সহ বিভিন্ন এলাকার মাঠে  দেখা যায়, সূর্যের কিরণ প্রতিফলিত হওয়ার সঙ্গে সঙ্গে সরিষা ফুলের হাসির ঝলকে মাতয়ারা হয়ে উঠে চারদিক। এ যেন প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি। এসময় ফুল থেকে মধু আহরণে ব্যাস্ত মৌমাছিরা। এরই  মাঝে রঙিন স্বপ্ন দেখছেন কৃষকরা

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, মৌসুমটা এখন সরিষার। তাই গ্রামের মাঠের পর মাঠ সরিষার আবাদ হয়েছে।কিছুদিন আগে বৃষ্টি হলেও এখন মাঠে মাঠে হলুদ বরণ ফুল মাথা উঁচু করে দাঁড়িয়েছে হাসি ফুটেছে কৃষকের। হলুদে ছেয়ে গেছে দিগন্ত জোড়া ফসলের ক্ষেত। মাঠজুড়ে তাই ফুলের মধু আহরণে ব্যস্ত মৌমাছিরা। মৌমাছির গুনগুনিয়ে এক ফুল থেকে অন্য ফুলে উড়ে বেড়াচ্ছে। সরিষা ফুলের হলুদ রাজ্যে মৌমাছির গুঞ্জনে মুখরিত যেমন মাঠ, তেমনি কাঙ্খিত  ফলনের আশা করছেন কৃষকরা। একসঙ্গে ফোটা ফুলগুলো রোদ ঝলমল আলোয় প্রকৃতির মাঝে অপরূপ সৌন্দর্যের শোভা ছড়াচ্ছে। আর তা দেখতে ভিড় করছেন শিশুসহ বিভিন্ন শ্রেণী পেশার  প্রকৃতি প্রেমীরা। ‘ফাও’ ফসল হিসেবে খ্যাত এ ফসলের বাম্পার ফলনের হাতছানিতে হাসি ফুটেছে চাষিদের মুখে। অন্তর্বর্তী সময়ে চাষ করে উপযুক্ত মূল্য পাওয়ায় কৃষকরা অধিক হারে সরিষা আবাদের দিকে মনোনিবেশ করেন । জানা গেছে, প্রতিবছর কার্তিক মাসের শেষের দিকে চাষ হয় সরিষা ফসল। পৌষ মাসের মাঝামাঝি সময়ে এর কর্তন হয়। এ জমিতে সরিষা চাষের সময় যে সার প্রয়োগ করা হয় তা আবার ধান চাষের জন্য যথেষ্ঠ উপকার হয় বলে কৃষকরা জানান।

বিষয়ে  উপজেলা কৃষি অফিসার মোছাঃ লাভলী খাতুন   দৈনিক দেশচিত্রকে বলেন এবছর ২১১০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে,বৃষ্টি হলেও তেমন ক্ষতির সম্ভাবনা দেখছি না, আশানুরূপ ফসল পাওয়া যাবে বলে আশা করছি, কিছু নিম্নচলের জমিগুলো পানি জমে ক্ষতি হলেও আবাদ বেশি হওয়ায় চাহিদা পূরণ হবে। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলন পাওয়া যাবে বলে আসা করছেন।

Tag
আরও খবর