সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

টাঙ্গাইলের মধুপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ছবি-দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুরে নানা কর্মসূচির মধ্যে দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। ১৪ ডিসেম্বর সকালে  মধুপুর উপজেলা প্রসাশনের আয়োজনে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ  ও আলোচনা সভার আয়োজন করা হয়। 

সকালে মধুপুর উপজেলা পরিষদ চত্বর থেকে বিভিন্ন সরকারি বেসরকারি ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন বংশাই নদীর তীরে অবস্থিত শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে। মধুপুর উপজেলা প্রসাশন,উপজেলা পরিষদ, মধুপুর থানা,মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, মধুপুর পৌরসভা, বনবিভাগ, শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, আদর্শ ফাযিল মাদরাসা,শিক্ষক সমিতিসহ বিভিন্ন সরকারি বেসরকারি সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্মরণে দোয়া করা হয়।


পরে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিকুল ইসলাম সবুজ।বক্তব্য রাখেন মধুপুর পৌরনভার মেয়র আলহাজ্ব সিদ্দিক হোসেন খান, সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসাইন, ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির,  মধুপুর থানা অফিসার্স ইনচার্জ মোল্লা আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়াকুব আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জিহাদী,মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। 

এ সময় সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি,বীরমুক্তিযোদ্ধা,সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

Tag
আরও খবর