অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

শিক্ষা বিস্তারে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরকে এগিয়ে আসার আহবান জানালেন শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 14-12-2023 06:22:35 am

শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি শিক্ষা বিস্তারে সরকারের পাশাপাশি সমাজের সকল বিত্তবানদেরকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।  

শনিবার বিকেলে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রী কলেজের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য এম মুহিবুর রহমান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর আবু নঈম শেখ, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী,পুলিশ সুপার এহসান শাহ, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রী কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক প্রমুখ।

ডা. দীপুমনি আরো বলেন, শিক্ষাকে চার দেয়ালের মধ্যে আটকে রাখলে চলবে না। নেতিবাচকতা চর্চা বন্ধ করতে হবে। যাদের অবদানে দেশ ও বিশ্ব সমৃদ্ধ তাদের অবদানের কথা তুলে ধরতে হবে। দিন শুরু করবো ইতিবাচকতা দিয়ে।

শিক্ষামন্ত্রী আরো বলেন আজকে শেখ হাসিনার কল্যাণে ছাতক-দোয়ারা সিলেট একটি সমৃদ্ধ জনপদ। বঙ্গবন্ধুর কন্যা পিতার মতই যা বলেন,তা বাস্তবায়ন করেন। ২০০৮ সালে নির্বাচনী অঙ্গীকারে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের কথা বলেছিলেন। বিএনপিসহ অনেকেই সেদিন ঠাট্টা মশকরা করেছিলো। আজ তিনি তা বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন। এখন নেত্রী ২০৪১ এ উন্নত সুখী সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার কথা বলেছেন। কিন্তু স্মার্ট নাগরিক,স্মার্ট সমাজ,স্মার্ট সরকারে উন্নীত হতে হলে শিক্ষা ব্যবস্থাকেও স্মার্ট করতে হবে।

আরও খবর

6ae58160eb7b9-311026114920.webp
এইচএসসি ও সমমানে গড় পাসের হার ৫২.১২ শতাংশ

১ দিন ১৬ ঘন্টা ৫৮ মিনিট আগে