শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল

হোয়াটসঅ্যাপ কলে রিং না হলে যা করবেন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-12-2023 02:43:51 am

হোয়াটসঅ্যাপে রিংটোন অপশন চালু থাকলে কেউ ফোন করলে স্বাভাবিক ফোনকলের মতোই রিং বাজে। আর ভাইব্রেট অপশন দেওয়া থাকলে রিং হওয়ার বদলে ভাইব্রেশন হয়।


তবে ‘সাইলেন্স আননোন কলারস’ টগল চালু থাকলে অপরিচিত নম্বর থেকে ফোন করলে হোয়াটসঅ্যাপে কোনো রিং বাজে না। 


এমনকি ভাইব্রেশন না হওয়ার পাশাপাশি কল নোটিফিকেশনের শব্দও শোনা যায় না। বেশ কিছু পদ্ধতি অনুসরণ করে হোয়াটসঅ্যাপে কলের রিং বা নোটিফিকেশন শব্দ না হওয়া সমস্যার সমাধান করা সম্ভব।


সাইলেন্ট মোড

ফোন সাইলেন্ট মোডে থাকলে কোনো কলেরই রিং বাজে না বা নোটিফিকেশন বার্তার শব্দ শোনা যায় না। তাই হোয়াটসঅ্যাপ কলে রিং বা নোটিফিকেশন শব্দ না শোনা গেলে প্রথমেই ফোন সাইলেন্ট মোডে রয়েছে কি না, তা পরীক্ষা করতে হবে।


অন্য যন্ত্রের সঙ্গে ফোন যুক্ত

তারহীন হেডফোন, স্মার্ট ঘড়িসহ ব্লুটুথ প্রযুক্তিনির্ভর বিভিন্ন যন্ত্রের সঙ্গে ফোন যুক্ত থাকা অবস্থায় অন্য কাজ করেন অনেকেই। এর ফলে হোয়াটসঅ্যাপে কেউ কল করলে সেসব যন্ত্রে রিং হলেও ফোনে শোনা যায় না। সমস্যা সমাধানে কাজ শেষে ফোনের ব্লুটুথ অপশন বন্ধ রাখতে হবে।


ডু নট ডিস্টার্ব মোড

গুরুত্বপূর্ণ কাজের সময় ফোনে নোটিফিকেশন বা বার্তা এলে মনোযোগে সমস্যা হয়। শুধু তা-ই নয়, ঘন ঘন নোটিফিকেশন আসতে থাকলে বিরক্তও হন অনেকে। এ সমস্যা সমাধানে ‘ডু নট ডিস্টার্ব মোড’ সুবিধা ব্যবহার করেন কেউ কেউ। কিন্তু এই সুবিধা চালু থাকা অবস্থায় হোয়াটসঅ্যাপ কলের নোটিফিকেশন আসাও নির্দিষ্ট সময় পর্যন্ত বন্ধ হয়ে যেতে পারে। আর তাই হোয়াটসঅ্যাপে কল বা নোটিফিকেশনের শব্দ শোনা না গেলে ফোনে ডু নট ডিস্টার্ব মোড চালু রয়েছে কি না, তা পরীক্ষা করতে হবে।


নয়েজ ক্যানসেলেশন

ফোনের নয়েজ ক্যানসেলেশন সুবিধার কারিগরি ত্রুটির কারণেও অনেক সময়ই ফোনকলের রিংটোন বাজে না। তাই হোয়াটসঅ্যাপ কলে রিং না হওয়া বা নোটিফিকেশনের শব্দ শোনা না গেলে ফোনের নয়েজ ক্যানসেলেশন সুবিধা চালু রয়েছে কি না, তা পরীক্ষা করতে হবে।

আরও খবর

6a82d57801c14-170826033344.webp
এয়ারটেল এখন ‘সার্কেল’

২৯ দিন ১৬ ঘন্টা ৪৯ মিনিট আগে



6a68d73948e34-280726102217.webp
আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

৪৯ দিন ১০ ঘন্টা ০ মিনিট আগে


69f813c0cc28f-040526093424.webp
হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ

১৩৪ দিন ২২ ঘন্টা ৪৮ মিনিট আগে




696381043fa3a-110126045252.webp
ইন্টারনেট প্যাকেজে ৩ গুণ গতি বাড়ানোর ঘোষণা

২৪৭ দিন ১৫ ঘন্টা ৩০ মিনিট আগে