কুলিয়ারচরে পৃথক দুই মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই সদস্য গ্রেফতার বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২

পদ্মায় মা ইলিশ ধরায় জরিমানাসহ জাল ও দুটি নৌকা জব্দ

পদ্মা নদীতে জাল দিয়ে মা ইলিশ ধরার অপরাধে দুই জেলের জরিমানাসহ ও জাল ও দুটি নৌকা জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে রাজশাহীর বাঘায় ঘটনাটি ঘটে।

জানা যায়, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ জুয়েল আহমেদ ও উপজেলা মৎস্য কর্মকর্তা সাহাদুল ইসলামসহ পুলিশের একটি দল পদ্মা নদীর চকরাজাপুর, চৌমাদিয়া,  মীরগঞ্জ, আলাইপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। পদ্মা নদীতে মাছ ধরা অবস্থায় পানি কুমড়া এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে আবদুল মান্নান (৩০) ও কিশোরপুর এলাকার রমজান আলীর ছেলে শাকিল হোসেনকে আটক করা হয়। এ সময় তাদের ৬ হাজার মিটার জাল, তিন কেজি ইলিশ, ও দুই টি নৌকা জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা মৎস্য কর্মকর্তা সাহাদুল ইসলাম জানান, আটক কৃতরা নিজের দোষ শিকার করায় ভ্র্যাম্যমান আদালতের মাধ্যমে তাদের দুই হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত ৬ হাজার মিটার রাক্ষুসে জাল আলাইপুর বিজিবি ক্যাম্পের সামনে জনসম্মুখে পুড়িয়ে দেয়া হয়েছে। নৌকা দুটি আলাইপুর বিজিবির আওতায় রাখা হয়েছে এবং মাছগুলো কিশোরপুর এতিমখানায় দেওয়া হয়।


Tag
আরও খবর