জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

নোয়াখালীর দ্বীপ হাতিয়ার মেঘনা নদীতে লবণ বোঝাই ট্রলারডুবি

ট্রলার ডুবে যাওয়ার দৃশ্য



নোয়াখালীর দ্বীপ হাতিয়ার মেঘনা নদীতে লবণ বোঝাই ট্রলারডুবি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে এম ভি বাহার নামের একটি লবণ বোঝাই ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে ট্রলারে থাকা ৭ মাঝি মাল্লাকে জীবিত উদ্ধার করে স্থানীয়রা। 

মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার সুখচর ইউনিয়নের মৌলভীর চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার কবলে পড়া ট্রলারের নাবিক আতিকুল ইসলাম জানান, ৬ শ মণ লবণ নিয়ে চট্টগ্রাম থেকে ঝালকাঠি যাওয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে তাদের ট্রলারটি। দুপুরে হাতিয়ার মেঘনা নদী হয়ে যাওয়ার সময় ডুবো চরে আটক পড়ে জোয়ারের কবলে পড়ে উল্টে যায় ট্রলারটি। 


এসময় ট্রলারে থাকা ৭ মাঝিমাল্লা নদীতে ভাসতে থাকে। পরে নলচিরা-চেয়ারম্যান ঘাট রুট দিয়ে যাওয়ার সময় সি-ট্রাক থেকে বিষয়টি দেখতে পেয়ে ঘাটে অবগত করলে একটি স্পিডবোট ঘটনাস্থলে গিয়ে ভাসমান অবস্থায় ওই ৭জনকে উদ্ধার করে। তবে ট্রলারটি জোয়ারের স্রোতে সম্পূর্ণ ডুবে যাওয়ায় তা আর উদ্ধার করা সম্ভব হয়নি।


হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম হোসেন ট্রলার ডুবির বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও খবর