ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

রাজবাড়ীর মাটি পাড়া হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টে চ‍্যাম্পিয়ন 'গোয়ালন্দ ফুটবল একাডেমী'

রাজবাড়ীর মাটি পাড়া হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টে চ‍্যাম্পিয়ন 'গোয়ালন্দ ফুটবল একাডেমী'


রাজবাড়ী জেলার মাটি পাড়া তরুন ক্লাব আয়োজিত হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্ট - ২০২৩ এর ফাইনাল খেলায় চ‍্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে 'গোয়ালন্দ ফুটবল একাডেমী'।


শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেল ৩ টায় রাজবাড়ী মাটি পাড়া কাজী ছমির উদ্দিন উচ্চ বিদ‍্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।


খেলায় রাজবাড়ী জেলার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন গোয়ালন্দ ফুটবল একাডেমী   ২-০ গোলে চুয়াডাঙ্গা জেলা ফুটবল একাদশকে পরাজিত করে চ‍্যাম্পিয়ন হয়। 


১৬ দলের অংশগ্রহণে টুর্নামেন্টের উদ্বোধনী খেলা এবছরের ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।


ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্জ্ব কাজী কেরামত আলী।


মাটি পাড়া তরুণ ক্লাবের সভাপতি মো. দেলোয়াড় হোসেনের সঞ্চালনায় রাজবাড়ী জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি আবুল কালাম আজাদ'র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল মোর্শেদ আরুজ, গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগ গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি আলহাজ্জ্ব মো. মোস্তফা মুন্সী, গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগ সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল, রাজবাড়ী সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. রমজান আলী খান, রাজবাড়ী সদর রামকান্তপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রাজিব মোল্লা (বাবু), গোয়ালন্দ এফ. কে টেকনিক্যাল এন্ড বি. এম মহিলা কলেজের অধ‍্যক্ষ ফকীর আব্দুল কাদের, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, রামকান্তপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. আহসান উল্লাহ্ মিয়া, রামকান্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন মোল্লা, গোয়ালন্দ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রনি, প্রমুখসহ স্থানীয় নেতৃবৃন্দ, ক্রীড়ামোদী মানুষ ও হাজার হাজার দর্শক।


নির্ধারিত সময়ের খেলায় গোয়ালন্দ ফুটবল একাডেমী ২-০ গোলে চুয়াডাঙ্গা জেলা ফুটবল একাদশকে পরাজিত করে চ‍্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের পক্ষে নাইজেরিয়ার বংশদূত মোহামেডাল স্পোর্টিং ক্লাবের সাবেক ফুটবলার মুহাম্মদ জুয়েল ১ টি ও রিপন ১ টি গোল করেন। বিজয়ী দলের জাহিদুল ইসলাম গাজী টুর্নামেন্টে ও ফাইনালে সেরা খেলা প্রদর্শন করে ম‍্যান অব দ‍্যা ম‍্যাচ ও ম‍্যান অব দ‍্যা সিরিজ নির্বাচিত হন।


এসময় গোয়ালন্দ ফুটবল একাডেমীর খেলোয়াড়দের উৎসাহ যোগাতে মাঠে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন, পরিচালক ও কোচ মো. আলমগীর হোসেন, সহ-সভাপতি মো. ফারুক মোল্লা, সাইফুল ইসলাম রাজ্জাক, লুৎফর রহমান, আবু ওসমান, গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম চানমিয়া, সহ-সভাপতি আরিফ হোসেন নারু, সাধারণ সম্পাদক মো. ফারুক হোসাইন, সাংগঠনিক সম্পাদক  হুমায়ুন আহমেদ, ক্রীড়া সম্পাদক মো. রেজাউল মুন্সী, গোয়ালন্দ সোনালী অতীত ক্লাব দৌলতদিয়া শাখার সভাপতি মো. সুলতান ফকির, সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন, মো. নজরুল ইসলাম, মো. জামাল ফকির, ক্রীড়া সম্পাদক মো. মজিবর শেখ প্রমুখ।


টুর্নামেন্ট সম্পর্কে মাটি পাড়া তরুণ ক্লাবের সহ-সভাপতি ও টুর্নামেন্টের আহবায়ক মো. ইমরান হোসেন বলেন, এ টুর্নামেন্টটি ১৬ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে সবগুলো দলকে পিছনে ফেলে চ‍্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন গোয়ালন্দ ফুটবল একাডেমী।


টুর্নামেন্টে চ‍্যাম্পিয়ন হওয়ার অনুভূতি প্রকাশ করে গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান ও টিম ম‍্যানেজার মো. সাজ্জাদ হোসেন বলেন, আমরা ভালো খেলেই অপরাজিত চ‍্যাম্পিয়ন হয়েছি। আমার দলের খেলোয়াড়সহ যারা আমাকে পাশে থেকে এ বিজয় উপহার দিয়েছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করছি।

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ৩ ঘন্টা ৩২ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ৭ ঘন্টা ২৫ মিনিট আগে