ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

টাঙ্গাইলের মধুপুরে প্রথমবারের মত প্রতিবন্ধীদের মহান বিজয় দিবস পালিত

ছবি-দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুরে মহান বিজয় দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে ওয়ার্ল্ড অটিজম কেয়ার ফাউন্ডেশনের (World Autism Care Foundation) উদ্যোগে বিজয় শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। শনিবার ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষ্যে মধুপুর ক্লাবের তৃতীয় তলায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় বর্নিল সাজে সজ্জিত করা হয়।

ভোর হতেই উৎসবমুখর পরিবেশে আশেপাশে বিভিন্ন উপজেলা থেকে নারী-পুরুষ,শিশু-যুবক-বৃদ্ধ– প্রতিবন্ধীরা সমবেত হতে থাকে। ওয়ার্ল্ড অটিজম কেয়ার ফাউন্ডেশনের (ডব্লিও এ্যা সি এ্যাফ) পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানানো হয়। পরে তাদের মাঝে বিজয় শোভাযাত্রার বিশেষ টি-শার্ট ও ক্যাপ বিতরন করা এবং  সকালের নাস্তা করানো হয়।

ওয়ার্ল্ড অটিজম কেয়ার ফাউন্ডেশন (ডব্লিও এ্যা সি এ্যাফ) একটি প্রতিবন্ধী উন্নয়ন ও সেবা প্রতিষ্ঠান।

সকাল ৯:৪৫ টায় ডব্লিউ এ্যা সি এ্যাফ এর সম্মানিত চেয়ারম্যান আজমাইন ফায়েক তনয়ের নেতৃত্বে  স্থানীয় শহীদ মিনার বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডব্লিউ এ্যা সি এ্যাফ এর উপদেষ্টা পরিষদের সদস্য আরফান সরকারসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ। এসময় শহীদদের আত্মার প্রতি সম্মান প্রদর্শন করে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর সমবেত জনতাকে নিয়ে মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। 

এরপর বিজয় শোভাযাত্রাটি শহরের দক্ষিণ প্রান্ত থেকে  প্রদক্ষিণ শুরু করে রানী ভবানী উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত কেন্দ্রীয় বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে মিলিত হয়। ডব্লিউ এ্যা সি এ্যাফ এর অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশন শুরু হয় দুপুর ১২ টায়। এপর্যায়ে প্রথমে প্রতিবন্ধীদের আপ্যায়ন শেষে তাদের খোঁজ-খবর নেন কার্যকরী পরিষদের সদস্যগণ। এরপর প্রতিবন্ধীদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন চারুশীলন ইন্সটিটিউটের পরিচালক ফরহাদ হোসেন।

চিত্রাঙ্কন শেষে প্রতিবন্ধীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।  ওয়ার্ল্ড অটিজম কেয়ার ফাউন্ডেশন (World Autism Care Foundation) দৈনিক দেশচিত্রকে জানান,  আগামী ১৮ ডিসেম্বর দুপুর ৩টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হবে জানিয়েছেন।


আরও খবর