ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

টাঙ্গাইলের মধুপুরে পৃথক দুই স্থানে বিএনপি’র সম্মেলন পাল্টাপাল্টি কমিটি ঘোষণা

টাঙ্গাইলের মধুপুরে পৃথক দুই স্থানে বিএনপি’র সম্মেলন পাল্টাপাল্টি কমিটি ঘোষণা

মধুপুর উপজেলা পৌর বিএনপি সম্মেলন একই দিনে দুই পৃথকস্থানে দুটি সম্মেলনের কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দুই সম্মেলন থেকেই ঘোষণা করা হয়েছে দুই কমিটি। গতকাল মঙ্গলবার বিকেল থেকে রাত অবধি দুই পৃথক স্থানে পৃথক সময়ে সম্মেলন অনুষ্ঠিত হয়।

 মধুপুর উপজেলা শহর থেকে চার কি.মি. দূরে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের কাকরাইদ বাজার এলাকায় উপজেলা বিএনপির আহবায়ক কমিটির আহবানে এক সম্মেলন হয়েছে। গত ২৩ জুলাই সম্মেলন হওয়ার কথা ছিল। অতিথির নাম দিয়ে পোস্টার দাওয়াতপত্র বিলি করেও দলীয় পাল্টাপাল্টির দ্বন্ধে সম্মেলন সে সময় হয়নি। সে সম্মেলন পিছিয়ে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হলো। সম্মেলন উপজেলা বিএনপির আহবায়ক জাকির হোসেন সরকারের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন জাকির হোসেন সরকার। সম্মেলন উদ্বোধক হিসেবে  উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন। উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক রতন হায়দারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক হাসানুজ্জামিল শাহীন, অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, আতাউর রহমান জিন্নাহ, মধুপুর উপজেলা বিএনপি সদস্য সচিব নাছির উদ্দিন, পৌর বিএনপি আহবায়ক খুররম খান ইউসুফজাই প্রিন্স প্রমুখ। সম্মেলনে জাকির হোসেন সরকারকে সভাপতি নাছির উদ্দিনকে সাধারণ সম্পাদক করে উপজেলা বিএনপি খুররম খান ইউসুফজাই প্রিন্সকে সভাপতি এবং খন্দকার মোতালিব হোসেনকে সাধারণ সম্পাদক করে মধুপুর পৌর বিএনপি’র কমিটি ঘোষণা করা হয়।

অন্যদিকে, মধুপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সরকার সহিদের আহবানে মধুপুর পৌর শহরে বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সরকার সহিদের নেতৃত্বে মধুপুর পৌর শহরের কল্লোল সিনেমা হলের সাথে খোলা মাঠে সম্মেলন করা হয়। এতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা পৌর বিএনপি সাবেক  সভাপতি এম সামাদ। প্রধান অতিথি উপস্থিত ছিলেন গত জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক সাবেক মেয়র সরকার সহিদ। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাবেক সহসভাপতি আব্দুল মালেক, জয়নাল আবেদীন খান বাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির তালুকদার, পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আবদুল লতিফ পান্না, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আবদুল মান্নান, মেহেদী হাসান মিঞ্জু প্রমুখ। সম্মেলনে সরকার সহিদ কে সভাপতি, আব্দুল মালেক জয়নাল আবেদীন খান বাবলু কে সহ-সভাপতি এবং হুমায়ুন কবির তালুকদারকে সাধারণ সম্পাদক করে উপজেলা বিএনপির কমিটি এবং বীর মুক্তিযোদ্ধা এম. সামাদকে সভাপতি আব্দুল লতিফ পান্নাকে সাধারণ সম্পাদক করে পৌর কমিটি ঘোষনা করা হয়।

Tag
আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ৫ ঘন্টা ৫২ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ৯ ঘন্টা ৪৫ মিনিট আগে