রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

ডোমার শেখ রাসেল প্রমীলা ফুটবল : সিলেট ০-১ রাজশাহী

নীলফামারীর ডোমারে ‘শেখ রাসেল প্রমীলা ফুটবল টুর্নামেন্ট ২০২৩’ এর তৃতীয় ম্যাচে সিলেট প্রমীলা দলকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করেছে রাজশাহী প্রমীলা ফুটবল দল।

রবিবার (১৭ই ডিসেম্বর) বিকাল ৪টায় উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আজিজার মিয়ার হাট দোকান মালিক সমিতি ও স্থানীয় যুব সমাজের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে শেখ রাসেল প্রমীলা ফুটবল টুর্নামেন্টের ৩য় ম্যাচের খেলা অনুষ্ঠিত হয়।

এতে পরস্পরের মুখোমুখি অংশগ্রহণ করে—সিলেট প্রমীলা ফুটবল দল ও রাজশাহী প্রমীলা ফুটবল দল। খেলার প্রথমার্ধের ৫ম মিনিটে রাজশাহীর লেফট উইংয়ে ঝিনুকের ক্রসে বর্ষার বাড়িয়ে দেওয়া বলে গোল জালে জড়ান অন্তরা। এতে ১-০ তে এগিয়ে যায় লাল জার্সিধারীরা।

দ্বিতীয়ার্ধে কোনো দলই গোল করতে না পারায় অন্তরার সেই জয়সূচক গোলে ১-০ ব্যবধানে নির্ধারিত সময়ের খেলায় জয় তুলে নেয় রাজশাহী প্রমীলা ফুটবল দল।

আয়োজকরা জানান, আগামী মঙ্গলবার (১৯শে ডিসেম্বর) বিকাল ৩টায় একই মাঠে টুর্নামেন্টের ৪র্থ ম্যাচে মাঠে নামবে জয়পুরহাট প্রমীলা ফুটবল দল বনাম দিনাজপুর প্রমীলা ফুটবল দল।

Tag
আরও খবর