রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

ডোমারে তৃণমূল বিএনপির প্রার্থীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ আসনে তৃণমূল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (তৃণমূল বিএনপি) এর মনোনীত প্রার্থী অ্যাড. এন কে আলম চৌধুরীর প্রথম নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০শে ডিসেম্বর) বিকালে ডোমার পৌর শহরের চিকনমাটি মধ্য ধনীপাড়া এলাকায় সোনালী আঁশ প্রতীকের প্রথম নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী ও জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য অ্যাড. এন কে আলম চৌধুরী।

এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবু, তিনবাংলার গ্লোবাল সভাপতি কবি সালেম সুলেরী সহ বিভিন্ন ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও সম্পাদক সহ নেতৃবৃন্দ।

পথসভায় তৃণমূল বিএনপির কো-চেয়ারম্যান ও সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাড. এন কে আলম চৌধুরী বলেন, আমি একসময় জাতীয় পার্টির সাংসদ ছিলাম। দীর্ঘদিন জাতীয় পার্টির সংগঠক হিসেবে কাজ করেছি। দল সেই মূল্য আমাকে দেয়নি। আমি ইতোমধ্যে তৃণমূল বিএনপি থেকে মনোনয়ন পেয়েছি। এবার সংসদ সদস্য নির্বাচিত হলে, ডোমার ও ডিমলায় আমার করা অসমাপ্ত কাজগুলো শেষ করবো। সেইসাথে, এই এলাকার মানুষের জন্য কাজ করে যাব। সবাইকে তৃণমূল বিএনপির সাথে থেকে ‘সোনালী আঁশ’ প্রতীকে আমাকে নির্বাচিত করার আহ্বান রইলো।

Tag
আরও খবর