দিনাজপুরে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে তৃতীয় দিনের অবস্থান কর্মসূচি যশোরের অভয়নগরে বাসা ভাড়া নিয়ে বিরোধ, ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা যশোরের খাজুরায় মাদকবিরোধী অভিযান: ২০ পিস ইয়াবাসহ আকাশ নামে এক যুবক গ্রেপ্তার আশাশুনি প্রতাপনগরে দুর্যোগ ঝুঁকি ও প্রস্তুতি বিষয়ে প্রশিক্ষণ হত্যা ও মাদক মামলার আসামি অহিদুল আটক ৭ জুন বসছে সংসদের বাজেট অধিবেশন কাঁচামাটিয়া নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে মানববন্ধন ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঔষধ কোম্পানি প্রতিনিধিদের প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান গণমাধ্যমে নারী নেতৃত্ব তৈরিতে আন্তর্জাতিক প্রোগ্রামে অংশ নিচ্ছে ববি সাংবাদিকতা বিভাগ কচুয়ায় গাঁজা ও ইয়াবাসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিদ্যুৎ অফিসের ২০০ গজের মধ্যে ট্রান্সফরমার চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা ঢাকায় রিপ্রেজেন্টেটিভ হয়রানির প্রতিবাদে উত্তাল যশোর: ফারিয়ার বিক্ষোভ স্মার্টফোনে জুয়া খেলায় যুবকের জেল-জরিমানা বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.৩৩ বিলিয়ন ডলার দ্রুত বিয়ে ও উত্তম জীবনসঙ্গী পাওয়ার দোয়া ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে ফল খাওয়ার সময় ও পদ্ধতি কনটেন্ট ক্রিয়েটর পামেলাকে প্রকাশ্যে গুলি করে হত্যা তথ্য না পেয়ে ডিসির কাছে আপিল, বিষয়টি 'ভুল বুঝাবুঝি হচ্ছে' দাবি ইউএনওর বৃষ্টির সঙ্গে লড়াই: বাঘারপাড়ায় ধান ঘরে তুলতে বিঘা প্রতি খরচ হচ্ছে ৮-৯ হাজার টাকা

বীর মুক্তিযোদ্ধা জিয়াবুল হক দানু আর নেই

নীলফামারীর ডোমারে মহান মুক্তিযুদ্ধের অকুতোভয় সৈনিক ও জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা জিয়াবুল হক দানু মারা গেছেন।

শুক্রবার (২২শে ডিসেম্বর) উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের গোসাইগঞ্জে বার্ধক্যজনিত কারণে বীর মুক্তিযোদ্ধা জিয়াবুল হক দানু ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

বীর মুক্তিযোদ্ধা জিয়াবুল হক দানু নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের গোসাইগঞ্জ এলাকার মৃত আব্দুর রহিম ও শামসুন্নাহারের পুত্র। তিনি একাত্তরের মহান মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর সদস্য হিসেবে অংশগ্রহণ করেছিলেন। তার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বাংলাদেশ গেজেট নম্বর ০১৭৩০০০০৫৮৬

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর ৬ মাস ১২ দিন। মৃত্যুর সময় তার স্ত্রী মাসুমা বেগম, চার সন্তান রেজাউল করিম, জান্নাতুল ফেরদৌস, রাজিয়া সুলতানা ও রিনা আক্তার সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেলেন তিনি।

পরিবার সুত্রে জানা যায়, শুক্রবার বিকাল ৪টায় নিজ এলাকায় বীর মুক্তিযোদ্ধা জিয়াবুল হক দানুর জানাজা নামাজ ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কার্য সম্পন্ন করা হবে।

আরও খবর