কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

বিশিষ্ট শিক্ষাবিদ, হযরত খানবাহাদুর আহ্ছানউল্লা’র ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বিশিষ্ট শিক্ষাবিদ, হযরত খানবাহাদুর আহ্ছানউল্লা’র ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত


অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষা সংস্কারক হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেব লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিস এর সহযোগিতায় ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের আয়োজনে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দিনব্যাপী সাভারের খাগানে অবস্থিত মায়ের হাসি জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে এই ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।ঢাকা আহ্ছানিয়া মিশনের যুগ্ম-সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা: ফখরুল ইসলামের নেতৃতে ডা: হুমায়ুন কবীর সেলিম (কিডনী বিশেষজ্ঞ), ডা: মাসুদুর রহমান (কিডনী বিশেষজ্ঞ), ডা: নায়লা পারভিন, ডা: ফাহরিমা আক্তার, ডা: ফারহানা আফরোজ, ডাঃ আয়শা আহমেদ, ডা: জান্নাতুল ফাওজিয়া, ডা: হুমাইরা রহমান এবং ডা: নুসরাত জাহানসহ একটি দক্ষ মেডিকেল টিম এই ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করে।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের পরিচালক ও লায়ন্স ক্লাব ইন্টারন্যশল জেলা ৩১৫-এ২ রিজিওন চেয়ারপার্সন ইকবাল মাসুদ, উপ-পরিচালক মোখলেছুর রহমান, প্রকল্প ব্যবস্থাপক মাহফিদা দীনা রুবাইয়া, প্রকল্প সমন্বয়কারী শরিফুল ইসলাম, এমআইএস অফিসার মাধবেন্দ্র রায়, ফিন্যন্স ও এডমিন অফিসার সাদেক আল মামুন প্রমূখ।

উদ্বোধনী সভায় অধ্যাপক ডা: ফখরুল ইসলাম বলেন, হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) সারা জীবন মানবতার কল্যাণে কাজ করেছিলেন। তাঁর জীবনব্যাপি সেবা ছিল সকল ধর্ম, মত ও পথের উর্ধে মানবতার সেবা। আমাদের এই ক্ষুদ্র প্রয়াসও মানবতার কল্যাণে উৎসর্গিত। স্বাস্থ্য সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ বলেন, তাঁর আদর্শ বাস্তবায়নে ঢাকা আহ্ছানিয়া মিশন নিরলস কাজ করে যাচ্ছে।

খাগান, বিরুলিয়া এলাকার মানুষের স্বাস্থ্য সেবায় ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টর প্রতিষ্ঠা করেছে মায়ের হাসি জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। এই হাসপাতাল খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর আদর্শে মানুষের সেবায় কাজ করে যাবে। মিশন স্বাস্থ্য সেক্টরের সহকারী পরিচালক (মেডিকেল সার্ভিসেস) ডা: নায়লা পারভিন সকল চিকিৎসক ও ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনে যারা সহযোগিতা করেছে বিশেষ করে লায়ন ক্লাব অব ঢাকা ওয়েসিসকে ধন্যবাদ জানান।

ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২শ ৫০ জনেরও অধিক রোগী চিকিৎসাসেবা গ্রহন করে। এসময় ফ্রি ঔষধ প্রদান, ডাইবেটিস পরীক্ষা, ওজন পরিমাপ এবং রক্তচাপ নির্ণয় করা হয়। খানবাহাদুর আহ্ছানউল্লা’র ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে স্বাস্থ্য সেক্টরের মাসব্যাপি কর্মসূচির অংশ হিসেবে এই ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

আরও খবর