বড়হাতিয়ায় নতুন প্যানেল চেয়ারম্যান মামুনুর রশিদ সোনাইমুড়ীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান: গ্রেপ্তার ১ ডা. তাহের সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন, জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারুকে প্রাথমিক সদস্যসহ দল থেকে বহিষ্কার ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ ধামরাই থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, দূষণ ও জলাশয় সংকটে হুমকিতে জীববৈচিত্র্য ধামরাইয়ে পুকুরে মিলল গৃহবধূর মরদেহ, এলাকায় চাঞ্চল্য যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত

বিএনপির কথা শুনে ঘোড়াও হাঁসে: ওয়ায়দুল কাদের

বিএনপির কথা শুনে ঘোড়াও হাঁসে: ওয়ায়দুল কাদের


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,বিএনপির অসহযোগ, বাংলার জনগণ তাদের সঙ্গে অসহযোগ করবে। বিএনপি আজকে প্ল্যান করছে, খাজনা দিবেনা, ট্যাক্সস দিবেনা। তাদের কথা শুনে ঘোড়াও হাঁসে। বাংলাদেশের জনগণ তাদের এ আহ্বানে সাড়া দিবেনা।  

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আয়োজিত এক পথ সভায় তিনি এসব কথা বলেন।

তিনি এলাকার ভোটারদের উদ্দেশ্য করে বলেন, আপনারা ভয় পাবেননা। নির্বাচন করতে হবে। আমাদের সংবিধানের ধারবাহিকতা থাকেনা। বাংলাদেশ আবার ওয়ান ইলেভেনের মত অস্বাভাবিক সরকারের হাতে বাংলাদেশকে তুলে দেওয়ার যড়যন্ত্র চলছে। যদি নির্বাচন চান দলে দলে এসে সকাল-সন্ধ্যা ভোট দিবেন। জনগণের সঙ্গে ভোটারদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মিরা থাকবে।      
     
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন, সকল প্রার্থীকে নির্বাচনের আচরণবিধি মেনে চলতে হবে। ফাউল করলে খবর আছে। আমরা কারো জন্য তদবির করবো না। নির্বাচনে যারা বাধা দিবে তারা আইনী ব্যবস্থার মুখোমুখি হবে।

বিএনপিকে উদ্দেশ্য করে সেতুমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে নেই বলে,এখানে খেলোয়াড নেই। ১৮৯৬ জন খেলোয়াড আছে। ফাইনাল খেলা হবে আগামী ৭ জানুয়ারি। বাংলাদেশের গণতন্ত্রকে বঁচাতে হলে সংবিধানকে বাঁচাতে হবে, বাংলাদেশের স্বাধীনতাকে বাঁচাতে হলে, আওয়ামী লীগকে বাঁচাতে হবে। বাংলাদেশের উন্নয়ন অর্জনকে বাঁচাতে হলে ক্ষমতার মঞ্চে শেখ হাসিনার বিকল্প নেই।    

তিনি আরও বলেন, বিএনপির পল্টন থেকে দৌড়াতে, দৌড়াতে পালিয়ে গেছে। অবরোধে কাজ হয়নি, অবরোধ ভুয়া। অবরোধে রাস্তায় জ্যাম বেড়ে গেছে। বিএনপি ফাউল করে লাল কার্ড খেয়েছে।  

তারেক জিয়াকে ইঙ্গিত করে বলেন, এখন লন্ডন থেকে হাওয়া ভবনের চোরা। হাওয়া ভবনের ওই অর্থ পাচারকারী,চোরা, সেও বলে ট্রাক্স দিবেনা। সাহস থাকেতো আসো বাংলার রাজ পথে মোকাবেলা কর। টেমস নদীর পাড়ে বসে লম্বা লম্বা কথা। বিএনপিতে দন্ড ছাড়া কি কোন ভালো মানুষ নেই। খালেদা জিয়া দন্ডিত,তার পরিবর্তে তারেক রহমান দন্ডিত। দন্ডিত ব্যক্তি মানে দুর্নীতি গ্রস্থ। এ নেতার পেছনে কারা থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন, ফেনী ২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সাহাব উদ্দিন, কবিরহাট উপজেলা আওয়ামীগের সভাপতি মোহাম্মদ.ইব্রাহীম, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, সাবেক সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী প্রমূখ।  

পথ সভায় সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যেগে এ পথ সভার আয়োজন করা হয়।  

আরও খবর