নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ

শৈলকূপায় দুই ইউপি সদস্যের বিরুদ্ধে হয়রানীমূলক সংবাদ সম্মেলনের অভিযোগ

ঝিনাইদহের শৈলকূপায় দুই ইউপি সদস্যের বিরুদ্ধে হয়রানীমূলক সংবাদ সম্মেলন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলাজুড়ে সমালোচনার ঝড় বইছে। বিষয়টি তদন্তপূর্বক ওই দুই ইউপি সদস্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন এলাকাবাসী।

জানা গেছে, গত ২০ডিসেম্বর নির্বাচন ভিজিলাইজেশন টিম শৈলকূপা উপজেলার মালিথিয়া গ্রামে অভিযান চালিয়ে ইউপি সদস্য সুজন সরকারের বাড়ির পাশ থেকে শতাধিক লাঠিসোটা উদ্ধার করে।  সে সময় ভিজিলাইজেশন টিমের উপস্থিতিতে ধলহরাচন্দ্র ইউনিয়নের  দুই সদস্য রতন চন্দ্র কুন্ডু ও সুজন সরকারের সাথে বাক-বিতন্ডা হয়  ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ট্রাক প্রতীকের কর্মী চাঁদ আলী মন্ডল। এতে এলাকায় রতন ও সুজনের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়। তারা নৌকা প্রতীকের কর্মী হওয়ায় বিষয়টি ভিন্নখাতে প্রভাবিত করতে সংবাদ সম্মেলনের আয়োজন করে।

লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মনোজিৎ কুন্ডু জানান, আমি রতন ও সুজন সম্পর্কে জানি ওরা চাটুকার প্রকৃতির লোক। রাজনীতিতে যখন যে দল ক্ষমতায় থাকে তখন তারা সেই দলের হয়ে কাজ করে। আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে হিন্দু অধ্যুষিত ধলহরাচন্দ্র এলাকায় হয়রানীর উদ্দেশ্যে এধরনের সংবাদ সম্মেলন করা তাদের ঠিক হয়নি। তাদের এধরনের উস্কানিতে এলাকায় সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটতে পারে।

স্থানীয় লাঙ্গলবাঁধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক মোঃ হামিদুল ইসলাম জানান,ঘটনার দিন আমি ওই টিমের সাথে উপস্থিত ছিলাম। সেসময় ঘটনাস্থল থেকে শতাধিক লাঠিসোটা উদ্ধার করা হয়।  এঘটনায় ওই দুই ইউপি সদস্যের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। এলাকায় হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর  হুমকি-ধমকির কোনো ঘটনার তথ্য আমার কাছে এখন পর্যন্ত নাই। 


Tag
আরও খবর