লাখাই থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ সহ গ্রেপ্তার-১। শ্রীমঙ্গলে রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-১ শার্শায় মামলাবাজ আফরোজা খাতুনের মিথ্যা মামলায় প্রতিবেশীরা অতিষ্ঠ তরুণদের শারীরিক সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে 'নতুন কুঁড়ি স্পোর্টস' : ইউএনও নাজমুল হুসাইন রায়পুরে হায়দরগঞ্জ বাজারে মোবাইল কোর্ট অভিযান, ৫ মামলায় জরিমানা ৯ হাজার টাকা কচুয়ার আওয়ামীগ নেতা অলি উল্লাহ ঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত ‎চিলমারীতে "এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ফুলের শুভেচ্ছা" ও কলম বিতরণ বেশি দামে জ্বালানি তেল বিক্রি করায় গলাচিপায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ঝিনাইগাতীর রাংটিয়ায় আইপি কমিউনিটির উন্নয়নে সচেতনতামূলক সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকি তা’মীরুল মিল্লাতে ফাজিল, কামিল ও অনার্সের নবীন শিক্ষার্থীদের সবক প্রদান দুর্গাপুরে ‘পার্টনার’ কংগ্রেস: পুষ্টি, উদ্যোক্তা ও টেকসই কৃষিতে গুরুত্বারোপ বাঘারপাড়া উপজেলা গেটের সামনে ‘আল-বারাকাহ রেস্টুরেন্ট এন্ড মিষ্টান্ন ভান্ডার’-এর বর্ণাঢ্য উদ্বোধন বর্তমানে দেশের বিদেশি ঋণের পরিমাণ ৭৮ হাজার মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী ‎সুন্দরবনের বনদস্যু সামাদ মোল্লা আটক, অস্ত্র-গুলি উদ্ধার যশোরে ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে জেলা বিএনপির লিফলেট বিতরণ কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে মিজ্ সোহানা নাসরিন যোগদান করেছেন অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে দু'জনকে অর্থ দণ্ড প্রদান ঈশ্বরগঞ্জে নিশ্চিহ্নের পথে দিঘা বিলের সংযোগ খাল খননের দাবী এলাকাবাসীর হোসেনপুরে বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলা

তালাক দেওয়ায় স্ত্রীর যৌতুক মামলায় জেল হাজতে শিক্ষক


তালাক দেওয়ায় স্ত্রীর যৌতুক মামলায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জাকির হোসেন চৌধুরী (৪৩) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করে আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে তাহিরপুর থানা পুলিশ। তিনি উপজেলা সদরের তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের কম্পিউটার বিজ্ঞান বিষয়ের শিক্ষক ও জেলার ধর্মপাশা উপজেলার বাসিন্দা। বর্তমান জেলার পৌর শহরের পুরবী ৭২ সুলতানপুর এলাকায় বসবাস করছেন। তালাক পাওয়া স্ত্রী সৈয়দা সুমনা বেগম (২৮) জেলার পৌর শহরের সুলতানপুর গ্রামের বাসিন্দা।



গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাহিরপুর থানায় অভিযোগ দায়ের করার পর উপজেলা সদরের রায়পাড়া এলাকা থেকে জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 


থানায় লিখিত অভিযোগে জানা যায়, পারিবারিকভাবে ২০১৭ সালে জাকির হোসেন চোধুরীর সঙ্গে বিয়ে হয় সৈয়দা সুমনা বেগম। তাদের ১৮ মাসের দুটি মেয়ে রয়েছেন। বিয়ের পর থেকে জমি ক্রয় করার জন্য জাকির তিন লাখ টাকা ও মটরসাইকেল কেনার জন্য যৌতুক দাবি করে। তবে সুমনা বেগমের পরিবারের থেকে যৌতুকের টাকা দিতে অস্বীকার করায় বিভিন্ন সময় সুমনাকে মারধর করত জাকির হোসেন। গত ১৩ সেম্পেম্বর একেই বিষয়ে সুমনাকে মারধর করে গুরুতর আহত করেন জাকির হোসেন।


এবিষয়ে শিক্ষক জাকিরের বড় ভাই বাবুল চৌধুরী জানান, অনেকদিন ধরে জাকিরের স্ত্রী ও শাশুড়ি মিলে জাকিরকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে। তাদের পারিবারিক কলহের সৃষ্টি হলেও স্থায়ী কোনো সমাধান হয়নি। কিছুদিন আগে জাকির হোসেন চৌধুরী তার স্ত্রীকে তালাক দেওয়ার কাগজ পাঠায়। এ ঘটনায় তারা মিথ্যা যৌতুকের মামলা দিয়ে আমাদের হয়রানি করছে। আমরা এর বিচার চাই।’ 



এই বিষয়ে বাদীর বক্তব্য পাওয়ায় জন্য তার ব্যক্তিগত মোবাইল ফোনে ও মায়ের ফোন নাম্বারে কল করা হলেও তারা ফোন রিসিভ না করায় কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে বাদীর ছোট ভাই নাসিফ আহমেদ জানান, ‘যৌতুকের জন্য আমার বোনের স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে এই বিষয়ে আমার বোন ভাল বলতে পারবেন।’


মামলা ও আটকের সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ ইফতেখার হোসেন জানান, গতকাল সন্ধ্যায় ভোক্তভোগী নিজে বাদি হয়ে মামলা দায়ের করেছেন। এর পরেই শিক্ষক জাকির হোসেন চৌধুরীকে নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। আজ বুধবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় তাকে।

Tag
আরও খবর