শহীদ জিয়ার কর্মময় জীবন অনুপ্রেরণার উৎস : এমপি বাবু লাখাইয়ে প্রেসক্লাব এর ঈদপুর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত। রায়পুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক আব্দুল আহাদ, প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা লাখাইয়ে মসজিদে সিজদাহ্ রত অবস্থায় এক মুসল্লীর মৃত্যু। ২ নং সুন্দরবন ইউনিয়নে খাল খনন সংস্কার পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আদমদীঘিতে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১৭মামলা, জরিমানা ১৬ হাজার টাকা ঈদ উপলক্ষে ঝিনাইগাতীতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীর কর্মসূচি উপেক্ষা! অশ্লীল নৃত্য-গানের অভিযোগে বিএনপির দুই নেতা বহিষ্কার ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সাথে লালপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন না করায় বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জমকালো ভাবে সেবার আলো ফাউন্ডেশন’-এর ৩য় বর্ষপূর্তি এবং স্মরণিকা মোড়ক উন্মোচন সেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ‎সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা: প্রজনন সুরক্ষায় কড়াকড়ি, সংকটে কর্মহীন বনজীবীরা ‎ ৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের উলিপুরে প্রশাসনের উদ্যোগে বর্জ্য অপসারণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত উলিপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু রায়পুরে এনসিপি নেতাকে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, থানায় আটক আনোয়ার হোসেন ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা সড়কে আটকে তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা

মির্জাগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মাছ ব্যবসায়ীর মৃত্যু

পটুয়াখালীর মির্জাগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শাহ আলম (৩৬) নামের এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।


রবিবার (২৪ ডিসেম্বর) সকাল পৌনে ১০ টায় উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 


নিহত শাহ আলম উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের মির্জাগঞ্জ গ্রামের মৃত সিরাজ হাওলাদার ছেলে। তিনি সুবিদখালী বাজারে মাছের ব্যবসা করতেন।


নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে শাহ-আলম তার ব্যবসায়ীক সঙ্গী ও মোটরসাইকেল ড্রাইভার হাসানকে নিয়ে নিজ বাড়ী থেকে মোটরসাইকেল যোগে সুবিদখালী যাচ্ছিলেন। এসময় মির্জাগঞ্জ-আন্দুয়া আঞ্চলিক সড়কের নূরে মদিনা মাদ্রাসা সংলগ্ন বাবুল সোমাদ্দারের চা দোকানের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেকারীর পন্যবাহী ভ্যানগাড়ি দেখে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর ছিটকে পরে। এতে শাহ-আলম মাথায় গুরুতর আঘাত পেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল রেফার করলেও স্বজনরা পরদিন নিবেন বলে তাকে ওখানেই ভর্তি করায়।


হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, অবস্থা গুরুতর দেখে গতকালকেই তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার করা হয়েছিল। তবে কি কারণে তার স্বজনরা বরিশালে নেয়নি তা আমাদের জানা নেই।


মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এব্যাপারে   নিহতের পরিবার থানায় কোনো অভিযোগ করেনি। 

আরও খবর




6a14792b65dbc-250526103035.webp
সোনাইমুড়িতে ২ বছর পর কঙ্কাল উদ্ধার

৬ দিন ৪ ঘন্টা ১ মিনিট আগে