সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নরসিংদী রেলওয়ে প্যাসেঞ্জারস কমিউনিটি গ্রুপের পক্ষ থেকে নতুন ক্যালেন্ডার বিতরণ

প্রতিনিধি - প্রতিনিধি

প্রকাশের সময়: 24-12-2023 01:50:44 pm


আজ ২৪ শে ডিসেম্বর (রবিবার) নরসিংদী রেলওয়ে স্টেশনে নরসিংদী রেলওয়ে প্যাসেঞ্জারস কমিউনিটি গ্রুপের পক্ষ থেকে গ্রুপটির সদস্য ও স্টেশনটির সাধারণ যাত্রীদের মধ্যে নতুন বছরের ক্যালেন্ডার বিতরণ করা হয়। জানা যায় গ্রুপটির এডমিন প্যানেলের পক্ষ থেকে প্রায় কয়েক'শ যাত্রীর কাছে পৌঁছে দেওয়া হয় এই ক্যালেন্ডার। 


আসন্ন নতুন বছরের (২০২৪ সালের) ক্যালেন্ডারে রাখা হয়েছে নবনির্মিত কক্সবাজার রেলওয়ে স্টেশনের ছবি। তাছাড়া দিন, তারিখের পাশাপাশি নরসিংদী থেকে বিভিন্ন রুটে চলাচলকৃত ট্রেনের সময়সূচি রাখা হয়েছে ক্যালেন্ডারটিতে। 


নতুন ক্যালেন্ডার পেয়ে উচ্ছাস প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা৷ সাদিদ হোসেন তৌশিক নামের এক যাত্রী বলেন, এমন একটা অনুষ্ঠানে থাকতে পেরে তিনি দারুণ খুশি। একইসাথে গ্রুপের এডমিন, মডারেটর ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।




গ্রুপটির এডমিন মো. লিমন মিয়া দেশচিত্রকে বলেন, নরসিংদী রেলওয়ে স্টেশনের যাত্রীদের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক গঠন ও ট্রেনের আপডেট সবার সাথে শেয়ার করার জন্য ২০১৯ সালে এই ফেসবুক গ্রুপটি ক্রিয়েট করা হয়।




পরবর্তীতে এডমিন প্যানেলের উদ্যোগে এবং তাদের নিজস্ব অর্থায়নে ২০২০ থেকে প্রতি নতুন বছরে সাধারণ যাত্রী ও গ্রুপের সদস্যদের মধ্যে বিতরণ করা হয় এই ক্যালেন্ডার।


তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে গ্রুপটিকে আরো বেশি সামাজিক কাজে অংশগ্রহণ করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য, গ্রুপটিতে বর্তমানে ২৬ হাজারের বেশি সদস্য রয়েছে।

আরও খবর






deshchitro-6ade1a1ac9bd1-251026090250.webp
দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে

১ দিন ১০ ঘন্টা ১৭ মিনিট আগে