বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদের পুরাতন স্থানে নতুন ভবন নির্মাণের দাবিতে আয়নাপুরে মানববন্ধন অনুষ্ঠিত স্বামীর সঙ্গে অভিমান, গোয়ালন্দে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ, পানিবন্দী ৩ হাজার পরিবার ‎সুন্দরবনে মাছ শিকারের সময় কুমিরের আক্রমণে নারী জেলের মর্মান্তিক মৃত্যু শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু

বাঘায় ভ্যান ছিনতাইয়ের চেষ্টা, চালকের গলায় ছুরিকাঘাত

রাজশাহীর বাঘায় যাত্রী সেজে ভ্যান ছিনতাই এর চেষ্টায় ব্যর্থ হয়ে চালকের গলা ও হাতে ছুরিকাঘাত করা হয়েছে। বুধবার রাতে উপজেলার বাগসায়েস্তা      এলাকায় ফাঁকা রাস্তায় এ ঘটনা ঘটে। এ সময় ভ্যান চালকের চিৎকার শুনে ঐ পথ দিয়ে যাওয়া দু’জন ব্যক্তি-সহ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন। অত:পর কর্তব্যরত চিকিৎসক তাকে সাময়িক চিকিৎসা দিয়ে রামেক হাসপাতালে রেফার্ট করেন।


আহত ভ্যান চালক রাব্বি আহাম্মেদ উপজেলার হাবাসপুর গ্রামের  মাজদার রহমানের ছেলে। তিনি  স্থানীয়  গণমাধ্যম কর্মীদের  জানান, সন্ধ্যার পর বাঘা বাজার থেকে দু’জন ব্যক্তি ৫০ টাকা ভাড়া মিটিয়ে তাকে বাগসায়েস্তা গ্রামের ফাকা রাস্তায় নিয়ে যায়। এরপর ভ্যান থামাতে বলে। অত:পর শার্টের পকেট থেকে একটি মোবাইল সহ ৬ শ’ টাকা কেড়ে নেয় এবং তার গলায় ছুরিকাঘাত করে। এ সময় ভ্যান চালক বাঁচাও-বাঁচাও করে চিৎকার দিলে মুহুর্তের মধ্যে ঐ রাস্তা দিয়ে অপর দু’জন ব্যক্তি সহ স্থানীয় লোকজন ছুটে আসে। ঘটনার এক পর্যায় ছিনতাইকারি দু’জন পালিয়ে যায়।


এ বিষয়ে বাঘা স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক মেহেনাজ বলেন, রাব্বি হাসানের অবস্থা আশঙ্কা জনক। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রামেক হাসপাতালে রেফার্ট করা হয়েছে। উক্ত ওয়ার্ডের কাউন্সিলর আকরাম হোসেন জানান, বাগসায়েস্তা এলাকার ঐ ফাঁকা রাস্তা  আগেও বেশ কয়েকটি ছিনতাই এর ঘটনা ঘটেছে। এখানে সৌর বিদ্যুৎ এর লাইট দেয়া খুবই জরুরী

বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি)সাজ্জাদ হোসেন জানান, লোকমুখে বিষয়টি অবগত হওয়া মাত্র স্বাস্থ্য কেন্দ্র-সহ ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে তদন্ত পূর্বক অপরাধিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে

Tag
আরও খবর