‎বাগেরহাটে নিজ সন্তানকে রাস্তায় ফেলে দিলেন মা, মানবিকতায় পাশে দাঁড়ালেন ইউএনও শ্রীবরদীতে কারিতাসের উদ্যোগে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত শরিফুলের ৬ উইকেট, স্মিথ-গ্রিনের জুটিতে অজিদের লিড ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে পবিপ্রবি জিয়া পরিষদের অভিনন্দন কালাইয়ে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের চাকা বিকল! আড়াই ঘন্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন যোগাযোগ সচল দামে চড়া, মানে নয় ছয়, ববির হলের ডাইনিং *কক্সবাজারের আলোচিত প্রবাসীকে নৃশংসভাবে হত্যা মামলার প্রধান আসামি নাহিদ মোর্শেদ চাঁদকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫* পুকুরের পানিতে ডুবে লোহাগাড়ায় ৮ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু পলাশের সাংসদ ড. আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় এলাকায় ব্যাপক উদ্দীপনা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে ভার্মি কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎মোংলায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবক আটক: প্রলোভনের ফাঁদে বিপন্ন শৈশব কুলিয়ারচরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ একজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিয়ামতপুরে ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে গনসংযোগ করছেন চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আশাশুনির চাকলায় ওয়াপদা বেড়ীবাঁধ কেটে পাইপে লোনাপানি উত্তোলন বন্দের দাবীতে মানববন্ধন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আহ্বায়ক কমিটি মৌলভীবাজারের পরিচিতি সভা জাবিপ্রবিতে নবীনদের যুগোপযোগী দক্ষতা ও গবেষণায় জোর দেওয়ার আহ্বান শিবির সভাপতির নড়িয়ার কেদারপুরে মাদক বিরোধী র‍্যালি: ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৪ জন, রাতে শপথ

ভোটের মাঠে সহিংসতা না করার প্রতিশ্রুতি দুই প্রার্থীর

নির্বাচনী সংহিসতা বন্ধে রাজশাহী-৪ (বাগমারা) আসনে ঝটিকা সফর করেছেন রিটানিং অফিসার ও জেলা প্রশাসক শামীম আহমেদ এবং পুলিশ সুপার সাইফুল ইসলাম। সোমবার বিকেলে হঠাৎ করে তারা বাগমারা যান।


পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে আসন্ন সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক (কাঁচি), আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ (নৌকা) ও বিএনএম প্রার্থী সাইফুল ইসলাম রায়হানের (নোঙ্গর প্রতীক) সাথে বৈঠক করেন। এ সময় তারা নির্বাচনী এলাকার আইন শৃঙ্খলা বিষয়ে আলোচনা করেছেন।


এ বৈঠকে উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরীরসহ জেলা প্রশাসক ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


ওই বৈঠকে থাকা এক কর্মকর্তা জানান, নির্বাচন কেন্দ্র করে যে সব ঘটনা ঘটেছে সে বিষয় নিয়ে দুই প্রার্থীর সাথে খোলামেলা আলোচনা করেন জেলা প্রশাসক শামীম আহমেদ ও পুলিশ সুপার সাইফুল ইসলাম। গত কয়েকদিনে যে সহিংসতার ঘটনা ঘটেছে তা যেন আর না ঘটে সে বিষয়ে দিক নির্দেশনামূলক আলোচনা হয়েছে।


নির্বাচনের মাঠে কোন প্রকার সহিংসতা না ঘটে সে ব্যাপারে সংযত হতে উভয় প্রার্থীর প্রতি আহবান জানান তারা। বৈঠকে দুই প্রার্থী আইনশৃংলা বাজার রাখতে সম্মত হন। বৈঠকের শেষে দুই প্রার্থী হাতে হাত রেখে সহিংসতা করবেন না বলে প্রতিশ্রুতি দেন। এ সময় তারা দুইজনে কুলাকুলিও করেন।


এদিকে, হঠাৎ করে জেলা প্রশাসক শামীম আহমেদ ও পুলিশ সুপার সাইফুল ইসলামের এই ঝটিকা সফর নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্থির নিশ্বাস ফেলছে। বিগত কয়েক দিন ধরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সাংসদ স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ প্রার্থীর মধ্যে একাধিক সহিংসতার ঘটনা ঘটে। এ নিয়ে ভোটারদের মাঝে আতঙ্ক ঝড়িয়ে পড়ে।


এদিকে বৈঠক শেষে রিটানিং অফিসার ও জেলা প্রশাসক শামীম আহমেদ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি নির্বাচনের বস্তুুনিষ্ঠ ও সঠিক তথ্য দিয়ে সহযোগীতা করার আহবান জানান। এছাড়া নির্বাচনের দিন স্থানীয় সাংবাদিকরা যাতে সংবাদ সংগ্রহ ও পরিবেশনের জন্য সহজে পাস পায় সে বিষয়ে ব্যবস্থা নিবেন বলেও সাংবাদিকদের আশ্বাস্ত করেন রিটানিং অফিসার।


ভোটের প্রচার প্রচারণা শুরুর পর থেকে বাগমারায় এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থীর কাঁচি প্রতীকের ২৩টি নির্বাচনী অফিস ভাঙচুর করে নৌকার প্রার্থীর কর্মীরা। এছাড়াও উপজেলার ২৫ স্থানে কাঁচি প্রতীকের কর্মীরা সশস্ত্র হামলার শিকার হয়। এসব হামলায় আহত হয়েছেন কাঁচি প্রতীকের ৪৫ জন নেতাকর্মী। এসব ঘটনায় এখন পর্যন্ত সাতটি মামলা হয়েছে। আর গ্রেপ্তার হয়েছে পাঁচজন।

আরও খবর
6a896c23bca9d-220826033011.webp
ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

৪ ঘন্টা ১৩ মিনিট আগে




6a88262261018-210826041914.webp
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৪ জন, রাতে শপথ

১ দিন ৩ ঘন্টা ২৪ মিনিট আগে