পুশইনের ঘটনা ঘটলে ব‍্যবস্থা নেবে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক যশোরে ঋণের দায়ে প্রাণ গেল সুমনার, স্বামীসহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যা মামলা ফের আমরণ অনশনে ববি শিক্ষার্থী, ৫ বিষয়ে ফেল পুনর্মূল্যায়নের দাবি নাগেশ্বরীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন লাখাইয়ের বুল্লা বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান,৩প্রতিষ্ঠান জরিমানা। জয়পুরহাটে ৪ বছর ধরে আইনী লড়াই করে বম্বু ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পেলেন আতাউর রহমান নোয়াখালীতে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে আবারও বিক্ষোভ লাখাইয়ে নতুন পানিতে তলিয়ে যাওয়া ধান ক্ষেতে জোক,আতঙ্কে কৃষকেরা। নেশাগ্রস্ত অবস্থায় অটোচালক রাজিবকে হত্যা, গ্রেপ্তার গেসু চোরাই কাপড় যুবদল নেতার গোডাউনে মজুদ, স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া বাঘায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মজির উদ্দীন এর দাফন সম্পন্ন সুন্দরবনে পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টা, আটক ২ নোয়াখালীতে পকেটে চিপস, ভেতরে ১ হাজার ইয়াবা পদত্যাগ না করার ঘোষণা মমতার শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন মে নবেসুমি শহীদ সাগর গণহত্যা দিবসলালপুরে শহীদদের স্মরণে শ্রদ্ধা, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি পুনর্ব্যক্ত বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৬ জুনে চীন বা ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চালু হলো স্মার্ট ক্লাসরুম

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৪৩টি বিভাগে প্রথমবারের মতো চালু করা হয়েছে আধুনিক সুবিধা সম্বলিত স্মার্ট ক্লাসরুম। এখন থেকে শিক্ষার্থীরা আধুনিক তথ্য প্রযুক্তি সম্বলিত ডিসপ্লের মাধ্যমে ক্লাস করার সুযোগ পাবে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের ৩১৪ নম্বর কক্ষে স্মার্ট ক্লাসরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। এসময় উপ-উপাচার্য (শিক্ষা)অধ্যাপক মো. হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামাণিক, সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক এস এম এক্রাম উল্যাহ, পরিবহন দপ্তরের প্রশাসক মোকছিদুল হক এবং বিভিন্ন অনুষদের অধিকর্তা ও বিভাগীয় সভাপতিবৃন্দসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 


স্মার্ট ক্লাসরুম উদ্বোধন করে উপাচার্য বলেন, বর্তমান প্রযুক্তি দিনদিন এগিয়ে চলেছে ফলে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আমাদেরকেও এগিয়ে যেতে হবে। শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ সুবিধার কথা চিন্তা করেই এই স্মার্ট ক্লাসরুমের সিদ্ধান্ত নেওয়া হয়। আমাদের বিশ্ববিদ্যালয়ে একযোগে ৪৩টি বিভাগে এই স্মার্ট ক্লাসরুম চালু করা হচ্ছে। এখন থেকে আমাদের উচিত হবে স্মার্ট ক্লাসরুমের রক্ষণাবেক্ষণ সম্পর্কে জানা। 


যে বিভাগগুলো এই স্মার্ট ক্লাসরুমের আওতায় এসেছে সেই বিভাগের সংশ্লিষ্টরা যেন এই রুমের ব্যবহার সম্পর্কে জানতে পারে সেদিকে আইসিটি সেন্টারকে নজর দেওয়ার জন্য আহবান জানান। বিভাগে যারা তরুণ শিক্ষক রয়েছে তাদের এ সম্পর্কে খুব ভালো করে জানার জন্য বলেন। স্মার্ট ক্লাসরুম ব্যবহার করার ফলে আমাদের শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি যেমন আগ্রহ বাড়বে তেমনি তথ্য প্রযুক্তি সম্পর্কেও তাঁরা জানতে পারবে বলেও উপাচার্য উল্লেখ করেন। উপাচার্য আরও বলেন, এই ক্লাসরুমে শিক্ষক-শিক্ষার্থীরা আরও বেশী মনোযোগী হবেন। স্মার্ট ক্লাসরুম বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ দেশ গড়ার ক্ষেত্রে সহযোগী হবে বলেও তিনি উল্লেখ করেন। 


স্মার্ট ক্লাসরুম স্থাপনের সার্বিক ব্যবস্থাপনায় থাকা আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো.খাদেমুল ইসলাম মোল্যা বলেন, স্মার্ট প্রজেক্টের মাধ্যমে এই স্মার্ট ক্লাসরুমে অন্য কোনো বোর্ড ব্যবহার করা যাবেনা, এর পরিবর্তে রয়েছে স্মার্ট ডিসপ্লে। এই বোর্ডের মাধ্যমে অডিও-ভিডিও সহ বোর্ডের ডিসপ্লেতে টাচের মাধ্যমে লেখা ও মোছা যাবে। ক্লাস রুমের শিক্ষার্থী ছাড়াও দূরবর্তী শিক্ষার্থীদেরকেও একই ক্লাসে অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে। এখানে দুটি ক্যামেরা ও আধুনিক সাউন্ড সিস্টেম রয়েছে যার ফলে বক্তৃতা প্রদানকালে রুমের শিক্ষার্থী ও দূরবর্তী শিক্ষার্থীদের অডিও-ভিজুয়ালে কোন সমস্যা হবে না বলে তিনি উল্লেখ করেন।


প্রফেসর প্রদীপ কুমার পাণ্ডে / সাজ্জাদ হুসাইন

আরও খবর