বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

থাইল্যান্ডে বন্যায় ৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 27-12-2023 12:01:37 pm

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বন্যায় কমপক্ষে ছয়জনের মৃত্যু ঘটেছে এবং কয়েক হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

আঞ্চলিক কর্মকর্তারা জানান, গত ২২ ডিসেম্বর থেকে শুরু হওয়া ব্যাপক বন্যায় থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় সাতুন, সংখলা, পাত্তানি, ইয়ালা এবং নারাথিওয়াত প্রদেশে ৭০ হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ডেপুটি প্রাদেশিক গভর্নর প্রিচা নুয়ালনোই এএফপি’কে বলেন, নারাথিওয়াতে ৮৯ বছর বয়সী এক বৃদ্ধ মহিলা ও এক শিশুসহ ছয়জন নিহত হয়।

তিনি আরো বলেন, বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট এ বন্যায় এখনো একজন নিখোঁজ রয়েছেন। এমন প্রাকৃতিক দুর্যোগে কিছু জায়গায় তিন মিটার উচ্চতার বন্যা দেখা দিয়েছে।

স্থানীয় গণমাধ্যমের ভিডিও ফুটেজে দেখা গেছে, বন্যার কারণে অনেক রাস্তা ডুবে গেছে এবং বাসিন্দারা বাড়ির ছাদে আশ্রয় নিচ্ছেন।

ত্রাণ দলগুলোকে বোতলজাত পানি ও খাদ্য সামগ্রী বিতরণ করতে এবং হতাহতদের উদ্ধারে বিভিন্ন ভবনে অনুসন্ধান অভিযান চালাতে দেখা যাচ্ছে। তারা রাত অবধি এসব কাজ করে যাচ্ছেন।

থাইল্যান্ডের দুর্যোগ মোকাবেলা ও প্রশমন বিভাগ জানায়, বুধবার সকালের দিকে বন্যার পানি কিছুটা হ্রাস পেতে দেখা যায়।

ডেপুটি গভর্নর প্রিচা বলেন, বন্যায় রেল লাইন ডুবে যাওয়ার কারণে কয়েকদিন ট্রেন চলাচল বন্ধ থাকার কয়েকদিন পর মালয়েশিয়া সীমান্তবর্তী নারাথিওয়াত প্রদেশের রেল পরিষেবা ফের চালু করা হয়েছে।

২০১১ সালে থাইল্যান্ডজুড়ে ব্যাপক বন্যায় শত শত মানুষ মারা যায় এবং লক্ষাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

আরও খবর