ইরানে নতুন হামলার প্রস্তুতি, ইসরায়েলের বিমানঘাঁটির ভেতরে কী চলছে? ৫ ডিসেম্বর বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী বরমী তে চেয়ারম্যান পদপ্রার্থী রনি আকন্দের মাদক বিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মিরসরাইয়ে ১৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমন্বয় সভা ও সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা চৌমুহনীতে ৭০০ কোটি টাকায় বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা জোড্ডা পশ্চিম ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুই সদস্যের তদন্ত কমিটি গঠন জন্মনিবন্ধন, ওয়ারিশ ও নাগরিক সনদে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ; ১ শতাংশ তহবিলের আয়-ব্যয়ের হিসাব তদন্তের দাবি মধুপুরে একসঙ্গে তিন ছেলের জন্ম, পরিবারে আনন্দের বন্যা মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান কুলিয়ারচরে বিউটি পার্লার থেকে যুবকের মরদেহ উদ্ধার মিরসরাইয়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আলোকিত মিরসরাই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বিছানার নিচে পাইপগান,অস্ত্রসহ গ্রেপ্তার যুবক আরামনগর সমাজকল্যাণ সংঘের মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত শেরপুরে নারী মিনি ম্যারাথন অনুষ্ঠিত, অংশ নিলেন প্রায় ৫০০ নারী বারইয়ারহাটে যাত্রা শুরু করল দুবাই আবায়া মল, উদ্বোধনে এক সপ্তাহ ১০ শতাংশ ছাড় শান্তিগঞ্জ নির্বাচন অফিসে টাকা ছাড়া মিলেনা সেবা, হয়রানি ও টাকা লেনদেনের অভিযোগ মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা শ্রীমঙ্গলে নবীনদলের কেন্দ্রীয় কমিটিতে ইসমাইল ও রুমেল নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের নতুন সাংগঠনিক সম্পাদক রাসেল, প্রচার সম্পাদক রবিউল পীরগাছায় চৌধুরাণী তা'লিমুল কুরআন একাডেমির অভিভাবক সমাবেশ

সেই অর্ধ ঝুলন্ত লাশের আসমি গ্রেফতার করছে র‍্যাব-১


গাজীপুরের শ্রীপুরে চাঞ্চল্যকর বালু ব্যবসায়ী মো.এনামুল হক(৩৭)  হত্যাকাণ্ডের জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১)।এ সময় তাদের নিকট হতে ৩ টি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ৬ শত ১০ টাকা উদ্ধার করা হয়।


 

আজ বৃহস্পতিবার  সকাল ৯টায়  র‌্যাব-১ কোম্পানী কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান।


বুধবার (১২অক্টোবর) তাদের ময়মনসিংহের গৌরীপুর ও গাজীপুরের শ্রীপুর থেকে  গ্রেপ্তার করা হয়। পরে তাদের জবানবন্দি অনুযায়ী এক আসামির বাড়ি থেকে এনামুলের ব্যবহৃত মোবাইল ফোন ও জাতীয় পরিচয় পত্র উদ্ধার করা হয় ।




গ্রেপ্তারকৃতরা হলো আবুল কাশেম গাজী(৩৩) গাজীপুরের শ্রীপুরে বেড়াইদেরচালার(দুখলা)মৃত ছিদ্দিক গাজীর ছেলে ও মো.ফখরুল

ইসলাম @ মাষ্টার(৫০)মৃত ইদ্রিস আলীর ছেলে এবং মো. ফালান(৪০)ময়মনসিংহ পাগলা চাকুয়া এলাকার আব্দুর রহমান ছেলে।



নিহত এনামুল হক ময়মনসিংহ শম্ভুগঞ্জ চর লক্ষীপুর এলাকার ইসলাম উদ্দিনের ছেলে।


  


মেজর এ এস এম মাঈদুল ইসলাম জানান,নিহত এনামুল হক একজন বালু ব্যবসায়ী।গত ২৯ সকালে এনামুলকে গ্রেফতার  মোঃ ফখরুল ইসলামের নিকট হতে বালু বিক্রয়ের টাকা নেওয়ার জন্য তার বাড়িতে আসলে তাদের মধ্যে বাকবিতণ্ড হয়।এতে ক্ষুদ্ধ হয়ে এনামুলকে মারধর করে।মার খেয়ে পালিয়ে যাওয়া সময়  জনৈক খোরশেদ আলমের দোকানের সামনে আসলে গ্রেফতারকৃত আবুল কাশেম গাজী ও মোঃ ফালান নিহত এনামুল হক আটকিয়ে নগদ ৫ হাজার ৮ শত টাকা ও ১টি মোবাইল ফোন কেড়ে নেয় এবং পুনরায় মারধরের একপর্যায়ে এনামুল অচেতন হয়ে পরলে আসামিরা বুঝতে পারে এনামুলের মৃত্যু হয়েছে।




র‍্যাব আরও বলেন,পরে ৩০ সেপ্টেম্বর রাত সাড়ে ১২ এনামুলকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার কথা বলে অজ্ঞাত পিকআপে তুলে আসামিগণ  শ্রীপুর  টেপিরবাড়ী মৃধাবাড়ির জনৈক ইসমাইল মৃধার বাড়ীর দক্ষিণ পাশে লিচু বাগান এলাকায় নিয়ে গিয়ে মৃতদেহ লিচু গাছের ঢালের সাথে ফাঁস লাগা অবস্থায় ঝুলিয়ে রেখে পালিয়ে যায়।


র‍্যাব বলেন,ঘটনার পর দিন শ্রীপুর থানার মামলা  হয়। এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরবর্তীতে নিহতের পরিচয় সনাক্ত হয়।র‍্যাব-১ মৃত্যু রহস্য এবং প্রকৃত ঘটনা উম্মোচনের জন্য ছায়া তদন্ত শুরু করে ও গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে এবং জড়িতদের গ্রেফতার করতে সক্ষম হয়। 


প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা এনামুলকে হত্যার কথা স্বীকার করেছে। এছাড়া আসামি আবুল কাশেম গাজীর বাড়ি থেকে  এনামুলের ব্যবহৃত মোবাইল ফোন ও জাতীয় পরিচয় পত্র পাওয়া যায়।গ্রেফতারকৃত আসামিগণের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।






উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর সকাল অনুমান  ৭টায় শ্রীপুর  টেপিরবাড়ি  মৃধাবাড়ীর

জনৈক ইসমাইল মৃধার বাড়ির দক্ষিণ পার্শ্বে লিচু বাগানে লিচু গাছের ডালের সহিত শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম অর্ধ ঝুলন্ত অবস্থায় অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করে শ্রীপুর থানা পুলিশ।



Tag
আরও খবর