বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী চরবংশী জয়নালিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ফারুক আহমদ পিরোজপুরে শহীদ জিয়ার আগমন দিবস উপলক্ষে জেলা পরিষদের মতবিনিময় ও দোয়া সভা ফেনী ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগের থিসিস ডিফেন্স সম্পন্ন চৌদ্দগ্রাম পরোয়ানাভুক্ত আসামী যুবলীগ নেতা কাজী এমদাদকে গ্রেফতার করেছে পুলিশ রাজবাড়ীতে ভুয়া ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, সাহসিকতায় চালককে পুরস্কৃত করলেন এসপি বকশীগঞ্জে বরাদ্দের অর্ধেক ভিজিএফ কার্ড বিএনপি নেতাদের কব্জায় নাগেশ্বরীতে কচাকাটা কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি ডা. ইউনুছ আলী ভুমিসেবা সপ্তাহে সাতক্ষীরায় জনসেবার নতুন দিগন্ত লাখাইয়ের বাজারে কেমিক্যালযুক্ত গ্রীষ্মকালীন ফল, রয়েছে স্বাস্থ্যঝুকি। আশাশুনিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মৌলভীবাজারে আকস্মিক বন্যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ক্ষতিপূরণ প্রদানসহ বিভিন্ন দাবিতে হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধন ও কৃষক প্রতিবাদ সমাবেশ বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ নোবিপ্রবিতে হলের দেয়ালে আপত্তিকর চিত্র, অতঃপর বকশীগঞ্জে মাদক মামলায় স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা কারাগারে, বহিষ্কার একজন ! বেগমগঞ্জে ট্রাক চাপায় ১ মটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ‎শ্যামনগরে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষ্যে প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতীর দুপুরিয়া গ্রামে জলাবদ্ধতা, ভোগান্তিতে স্থানীয়রা মে মাসের ২০ দিনেই এলো ২৬২ কোটি ডলার রেমিট্যান্স

ইলিয়াস কাঞ্চনের জন্মবার্ষিকীতে বড়লেখায় পরিবহন শ্রমিকদের মাঝে নিসচা'র শীতবস্ত্র উপহার

জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনতার নেতা গণমানুষের মাহনায়ক বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস কাঞ্চনের ৬৭তম জন্মবার্ষিকী উপলক্ষে নিম্ন আয়ের অর্ধশত পরিবহন শ্রমিকদের শীতবস্ত্র উপহার দিয়েছে নিসচা বড়লেখা উপজেলা শাখা। 

নিসচা চেয়ারম্যানের জন্মবার্ষিকী উপলক্ষে নিসচা বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে সপ্তাহব্যাপী জনহিতকর মানবিক কর্মসূচির অংশ হিসেবে আজ ৩য় দিনে পৌষের কনকনে শীতের মাঝে রাত ৯ টায় বড়লেখা পৌর শহরের বিভিন্ন সড়কে সিএনজি, রিক্সা, ভ্যান, ইজিবাইক চালকদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়েছে। 

শীতবস্ত্র উপহার প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি বড়লেখা উপজেলা শাখার সভাপতি ইকবাল হোসেন স্বপন, নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি আব্দুল আজিজ, অর্থ সম্পাদক মারুফ হোসাইন সুমন, দপ্তর সম্পাদক এনাম উদ্দিন, ক্রীড়া সমাজকল্যাণ সম্পাদক নূরে আলম মোহন, যুব বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান জিল্লুর, কার্যনির্বাহী সদস্য এহসান আহমদ, নিরঞ্জন দেব নাথ নিলু প্রমুখ। 

শীতবস্ত্র উপহার পেয়ে পরিবহন শ্রমিকরা নিসচা’র প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, জনতার নেতা ইলিয়াস কাঞ্চন মহোদয়ের জন্মবার্ষিকীতে মহান সৃষ্টিকর্তার নিকট তার দীর্ঘায়ু কামনা করি। জনস্বার্থে তার নিঃস্বার্থ মানবিক কার্যক্রমে দেশ ও সমাজের উপকৃত হচ্ছে। 

উল্লেখ্য, নিসচার প্রতিষ্ঠা চেয়ারম্যান গণমানুষের মহানায়ক ইলিয়াস কাঞ্চনের জন্মদিন উপলক্ষে নিসচা বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে সপ্তাহব্যাপী জনহিতকর মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

আরও খবর