জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

হিটলার-নেতানিয়াহুর মধ্যে কোনো পার্থক্য নেই: এরদোয়ান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-12-2023 05:08:06 am

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও নাৎসি একনায়ক অ্যাডলফ হিটলারের মধ্যে ‘কোনো পার্থক্য নেই। রাজধানী আঙ্কারায় গতকাল বুধবার এক অনুষ্ঠানে তুর্কি প্রেসিডেন্ট এ মন্তব্য করেন।


গাজায় চলমান সংঘাতের জেরে ইসরায়েলি প্রধানমন্ত্রীর ব্যাপক সমালোচনা করে আসছেন এরদোয়ান। হিটলারের সঙ্গে নেতানিয়াহুর তুলনা টানার পাশাপাশি তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, তিনি (নেতানিয়াহু) হিটলারের চেয়েও ধনাঢ্য ব্যক্তি। পশ্চিম ও যুক্তরাষ্ট্র থেকে সব ধরনের সমর্থন আসে।


ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায়। এর জবাবে ওই দিন থেকেই ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় নির্বিচার হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। এতে নিহত মানুষের সংখ্যা ও ধ্বংসের ব্যাপকতা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। 


এর প্রতিক্রিয়ায় এরদোয়ান ইসরায়েলকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ ও নেতানিয়াহুকে ‘গাজার কসাই’ হিসেবে অভিহিত করেছেন। হামাসকে অভিহিত করেছেন ‘মুক্তিকামী সংগঠন’ হিসেবে।


তুর্কি প্রেসিডেন্টের এসব মন্তব্যের সমালোচনা করেছেন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী এক বিবৃতিতে বলেন, ‘যিনি কুর্দিদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছেন এবং যিনি তার বিরোধিতা করা সাংবাদিকদের বন্দী করার বিশ্ব রেকর্ড করেছেন, সেই এরদোয়ানই শেষ ব্যক্তি হিসেবে আমাদের কাছে নৈতিকতা প্রচার করছেন।’


গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবশেষ হিসাবে ইসরায়েলের বিমান হামলা ও স্থল অভিযানে অন্তত ২১ হাজার ১১০ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। আর আহত হয়েছেন ৫৫ হাজারের বেশি মানুষ।

আরও খবর