ইরানে নতুন হামলার প্রস্তুতি, ইসরায়েলের বিমানঘাঁটির ভেতরে কী চলছে? ৫ ডিসেম্বর বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী বরমী তে চেয়ারম্যান পদপ্রার্থী রনি আকন্দের মাদক বিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মিরসরাইয়ে ১৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমন্বয় সভা ও সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা চৌমুহনীতে ৭০০ কোটি টাকায় বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা জোড্ডা পশ্চিম ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুই সদস্যের তদন্ত কমিটি গঠন জন্মনিবন্ধন, ওয়ারিশ ও নাগরিক সনদে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ; ১ শতাংশ তহবিলের আয়-ব্যয়ের হিসাব তদন্তের দাবি মধুপুরে একসঙ্গে তিন ছেলের জন্ম, পরিবারে আনন্দের বন্যা মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান কুলিয়ারচরে বিউটি পার্লার থেকে যুবকের মরদেহ উদ্ধার মিরসরাইয়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আলোকিত মিরসরাই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বিছানার নিচে পাইপগান,অস্ত্রসহ গ্রেপ্তার যুবক আরামনগর সমাজকল্যাণ সংঘের মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত শেরপুরে নারী মিনি ম্যারাথন অনুষ্ঠিত, অংশ নিলেন প্রায় ৫০০ নারী বারইয়ারহাটে যাত্রা শুরু করল দুবাই আবায়া মল, উদ্বোধনে এক সপ্তাহ ১০ শতাংশ ছাড় শান্তিগঞ্জ নির্বাচন অফিসে টাকা ছাড়া মিলেনা সেবা, হয়রানি ও টাকা লেনদেনের অভিযোগ মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা শ্রীমঙ্গলে নবীনদলের কেন্দ্রীয় কমিটিতে ইসমাইল ও রুমেল নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের নতুন সাংগঠনিক সম্পাদক রাসেল, প্রচার সম্পাদক রবিউল পীরগাছায় চৌধুরাণী তা'লিমুল কুরআন একাডেমির অভিভাবক সমাবেশ

পুলিশি হামলার প্রতিবাদে শ্রীপুরে বিএনপি বিক্ষোভ মিছিল


গাজীপুর জেলা বিএনপি শান্তিপূর্ণ সুখ র‍্যালিতে পুলিশের নগ্ন হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শ্রীপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


বৃহস্পতিবার (১৩ অক্টোবর )সকাল ৯টায় গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তা উড়ালসেতু নিচে  হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে  প্রধান প্রধান সড়ক প্রশিক্ষণ করে  ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে ওয়ালটল প্লাজা  সামনে এসে শেষ হয়।



পরে জেলা নেতা-কর্মীদের ওপর পুলিশি হামলার ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের শাস্থির দাবি জানানো হয়।একই সঙ্গে রাজনৈতিক হয়রানি বন্ধ করাসহ সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি করেন নেতারা।



বক্তারা বলেন, বিএনপির নেতা-কর্মীদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ার সকল আন্দোলন থেকে দূরে রাখতে সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করছে।নিজেদের স্বার্থ হাসিলে কারণে অকারণে নগ্ন হামলা, মিথ্যা মামলা, জেল-জুলুম দিয়ে রাজনৈতিক ভাবে ঘায়েল করে যাচ্ছে। সোমবার জেলা পার্টি অফিসের সামনে বিএনপির  শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে  পুলিশ হামলা চালিয়ে প্রমাণ করছে, তারা সরকারের রিমোর্ট কন্ট্রোলে পরিণত হয়েছে। 



বিক্ষোভ মিছিল শ্রীপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাইদুল ইসলাম খান সজিবের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক শাজাহান মোড়ল, জেলা বিএনপির সদস্য বাবুল খন্দকার, গাজীপুর জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব ফারুক ভুইয়া, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রমজান, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক মনি, শ্রীপুর উপজেলা বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আখতার হোসেন আকন্দ,উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আব্বায়ক সারোয়ার হোসেন শেখ, শ্রীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিবুল বেপারী, যুগ্ন আহবায়ক মশিউর রহমান লিটন ,শ্রীপুর উপজেলা ওলামা দলের  সাধারণ সম্পাদক হাফেজ নজরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান সুমন, মাসুদ রানা,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র আহবায়ক রাশিদুল ইসলাম নয়ন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আবু বক্কর সিদ্দিক, উপজেলা আহবায়ক কমিটির সদস্য রোকনুজ্জামান রোকন, মাজারুল ইসলাম মিন্টু, আখতার হোসেন, বিপুল সরকার, হুমায়ুন কবির, জামাল পারভেজ,   উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াউল করিম রিফাত, শ্রীপুর পৌর শ্রমিক দলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক চুন্নু ফকির।



আরো উপস্থিত ছিলেন যুবদল নেতা এডভোকেট সোহেল, শামসুল ,সাদ্দাম, সাজ্জাদ কবির, কামরুল, রাসেল ,আনোয়ার হোসেন ,মাজেদুল ইসলাম মাজেদ, মাহবুব শিবা, ইঞ্জিনিয়ার মামুন ফরাজী, রিপন প্রমুখ ।





Tag
আরও খবর