সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভয়ভীতির উর্ধ্বে থেকে ভোট দিতে যাবেন- সতন্ত্র প্রার্থী দুলাল বিশ্বাস


এই নির্বাচনে নির্ধারিত হবে শৈলকুপা কী সন্ত্রাসের রাজত্ব থাকবে নাকি ভালো মানুষের রাজত্ব হবে। ট্রাক মার্কার জয় হলেই সন্ত্রাসমুক্ত হবে শৈলকুপা। পর্যায়ক্রমে শৈলকুপার সমন্ত বেকার ছেলেমেয়ের কর্মসংস্থানের ব্যবস্থাও করা হবে বলে মন্তব্য করেছেন ঝিনাইদহ ১(শৈলকুপা)আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল বিশ্বাস। বৃহস্পতিবার বিকালে দিগনগর ইউনিয়নের বেনীপুর বাজারে পথসভায় তিনি এসব কথা বলেন।


দুলাল বলেন, আমি নির্বাচিত হলে শুরুতেই বিশেষ কিছু কাজ করবো। প্রথমত কর্মসংস্থানের মাধ্যমে শৈলকুপাকে বেকারমুক্ত করবো। মানসম্মত শিক্ষার পরিবেশ সৃষ্টি করে সুশিক্ষার প্রসার ঘটাবো। সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত শৈলকুপা গড়ে তুলবো। এই কাজটি খুব কঠিন কাজ, এই কাজটি করতে আপনাদের আমার সাথে থাকতে হবে। এ জন্য অবশ্যই আপনাদের 'ট্রাক' মার্কায় ভোট দিতে হবে। ট্রাক আমার মার্কা নয় এটা আপনাদের মার্কা, আর এই মার্কাকে বিজয়ী করার দায়িত্বও আপনাদের হাতে।

উপস্থিত স্থানীয় জনগণের উদ্দেশ্যে দুলাল বিশ্বাস আরও বলেন,বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করে দিয়েছেন। আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে আসবেন। কেউ ভোট কেন্দ্রে ভোট কাটতে আসলে প্রশাসন তাদের প্রতিহত করবে। 


এসময় বসুমতী গ্রুপের এমডি জেড এম গোলাম নবী(সিআইপি) ছাড়াও দিগনগর ইউনিয়ন আওয়ামিলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর