ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

মেট্রোরেলের সব স্টেশন চালু হচ্ছে ৩১ ডিসেম্বর

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 29-12-2023 09:30:10 am

আগামী ৩১ ডিসেম্বর চালু হবে মে‌ট্রো‌রে‌লের শাহবাগ ও কারওয়ান বাজার স্টেশন। এর মাধ্যমে এমআর‌টি-৬ লাইনের দিয়াবাড়ী থে‌কে ম‌তি‌ঝিল পর্যন্ত ১৬ স্টেশনই চালু হবে। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন মে‌ট্রো‌রে‌লের নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ডিএম‌টি‌সিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছি‌দ্দিক। রাজধানীর ইস্কাট‌নে প্রবাসী কল্যাণভব‌নে ডিএম‌টি‌সিএল কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে তি‌নি জানান, দি‌নে এক লাখ ৩০ থে‌কে এক লাখ ৫৬ হাজার পর্যন্ত যাত্রী মে‌ট্রো‌রে‌লের ট্রেনে ভ্রমণ কর‌ছেন‌। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব অনুযায়ী‌ শিক্ষার্থী‌দের জন্য ভাড়া কমা‌নোর পরিকল্পনা নেই।


ডিএম‌টি‌সিএলের ব্যবস্থাপনা পরিচালক আরও জানান, গত বছর থা‌র্টি ফার্স্টের রা‌তে ওড়া‌নো ফানুসে কার‌ণে মে‌ট্রো‌রেল চলাচল বিঘ্নিত হ‌য়েছিল। তাই এবার ফানুস ওড়া‌নো ব‌ন্ধের ব্যবস্থা নি‌তে ঢাকা মহানগর পু‌লিশ কমিশনারকে চি‌ঠি দেওয়া হ‌য়ে‌ছে। মে‌ট্রো‌রে‌লের লাইনের দুই পা‌শে এক কি‌লো‌মিটার এলাকায় ফানুস ওড়া‌নো ব‌ন্ধের অনু‌রোধ জানিয়েছেন এম এ এন ছি‌দ্দিক। তিনি জানান, ক্যাটানা‌রি‌তে বিদ্যুৎ সং‌যোগ থাক‌বে না। ৩১ ডিসেম্বর রাত তিনটা থে‌কে ক্যাটানারি পরিষ্কার করা হবে। ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, ৩১ ডিসেম্বর থে‌কে সব স্টেশন চালু হ‌লেও আগারগাঁও থে‌কে ম‌তি‌ঝিল পর্যন্ত ট্রেন আগের ম‌তোই সকাল সাতটা ১০ মি‌নিট থে‌কে বেলা সা‌ড়ে ১১টা পর্যন্ত চল‌বে। আগামী তিন মা‌সের ম‌ধ্যে এ অং‌শে ট্রেন দিয়াবাড়ী-আগারগাঁও অং‌শের ম‌তো রাত পর্যন্ত চল‌বে। ভি‌ড়ের কার‌ণে দুই থে‌কে পাঁচ শতাংশ যাত্রী পিক আওয়া‌রে ট্রেনে উঠ‌তে পার‌ছেন না ব‌লে জানিয়েছেন এম এ এন ছি‌দ্দিক।


এ জন্য ট্রেনে ওঠা-নামার নিয়ম মান‌তে অনু‌রোধ জানিয়েছেন তি‌নি। ব্যবস্থাপনা পরিচালক ব‌লে‌ছেন, কাওরানবাজার স্টেশ‌নে প্রবেশ ও ব‌হির্গম‌নের সব পথ এখনো নি‌র্মিত হয়‌নি। শাহবা‌গে এক‌টি লিফটের কাজ সম্পন্ন কর‌তে কিছুটা সময় লা‌গবে। বঙ্গবন্ধু শেখ মু‌জিব স্পেশালাইজ হাসপাতা‌লে রোগী‌দের ওঠানামায় র‍্যাম্প নির্মাণ করা হবে। ফার্মগে‌টের ফুটওভার ব্রিজের স‌ঙ্গে ওয়াকও‌য়ে যুক্ত করার চেষ্টা করা হ‌চ্ছে। মে‌ট্রো‌রেলের একাংশে আট ঘণ্টা এবং অপরপাশে চার ঘণ্টা ট্রেন চল‌ছে। পু‌রো সময় চল‌লে, যাত্রী বাড়‌বে।

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ৮ ঘন্টা ০ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১১ ঘন্টা ৫৩ মিনিট আগে