তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

আইএ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সম্পন্ন

আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে আজ মধ্যম বারখাইন সৈয়্যদিনা দেওয়ান মুহাম্মদ জমির উল্লাহ চিশ্ তী(রাঃ) হেফজখানা ও এতিমখানায় কুরআন পাখিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় ৷ আইএ একটি টিম স্ব-শরীরে উপস্থিত হয়ে এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ সম্পন্ন করেন৷ এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা  ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিব উল্লাহ এ প্রসঙ্গ বলেন, আনোয়ারার একটি পেশাজীবি সংগঠন হিসেবে আমাদের নৈতিক দায়িত্ববোধ থেকে মানবতার কল্যানে আইএ এই সকল কর্মসূচী পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আজকের এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচী। এসোসিয়েশনের সদস্যদের নিজস্ব অর্থায়নে এই কর্মসূচী বাস্তবায়ন করা হয় ৷ ভবিষ্যতেও আমাদের এই মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার জন্য উপস্থিত এলাকাবাসীর কাছে দোয়া করার আহবান জানান। উক্ত কর্মসূচীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা সিরাজ উল্লাহ ও মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ,  আইএ এর পক্ষ থেকে টিম মেম্বার হিসেবে উপস্থিত  প্রকৌ: এম এ হান্নান, প্রকৌ: আনসারুল্লাহ, প্রকৌ: মিরাজুল করিম, মোহাম্মদ সাকিব।  

আইএ পরিবারের জন্য বিশেষ মুনাজাত পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক হাফেজ মোহাম্মদ আলাউদ্দিন।

Tag
আরও খবর