তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত

নির্বাচিত নেতৃবৃন্দ

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ভোটগ্রহণের মাধ্যমে নোয়াখালীর হাতিয়ায় ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৭ অক্টোবর) সকালে হাতিয়া উপজেলার আল বারাকাহ রুফটফ ক্যাফেতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্যরা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাঁদের পছন্দের প্রার্থী নির্বাচন করেন। 

নির্বাচনে পপুলার ফার্মাসিউটিক্যালের সাইফুল ইসলাম সভাপতি, এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের রাকিব উদ্দিন সাধারণ সম্পাদক এবং নাভানা ফার্মাসিউটিক্যালের আমির হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়াও পপুলার ফার্মাসিউটিক্যালের আদিল কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।


নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই সংশ্লিষ্ট সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ভোটগ্রহণের মধ্য দিয়ে সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় সদস্যদের মধ্যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়।

ফারিয়ার সদস্যরা আশা করছেন, নবনির্বাচিত নেতৃত্ব সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে ভূমিকা রাখবে। পাশাপাশি ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠানে কর্মরত প্রতিনিধিদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা এবং সদস্যদের কল্যাণে নতুন কমিটি কার্যকর ভূমিকা পালন করবে।

নবনির্বাচিত সভাপতি সাইফুল ইসলাম বলেন, “ভোটের মাধ্যমে আমাকে সভাপতি নির্বাচিত করায় সংগঠনের সব সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানাই। সবার মতামত ও সহযোগিতাকে গুরুত্ব দিয়ে ফারিয়াকে আরও সুসংগঠিত ও গতিশীল করার চেষ্টা করব। ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের পেশাগত স্বার্থ রক্ষা, পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা এবং সদস্যদের কল্যাণে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।”

নবনির্বাচিত সাধারণ সম্পাদক রাকিব উদ্দিন বলেন, “সদস্যরা তাঁদের মূল্যবান ভোট দিয়ে আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা নিষ্ঠা ও সততার সঙ্গে পালনের চেষ্টা করব। সভাপতি ও অন্য সদস্যদের সঙ্গে সমন্বয় করে সংগঠনের উন্নয়ন এবং সদস্যদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করতে চাই। সবার সহযোগিতা নিয়ে ফারিয়াকে একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

Tag
আরও খবর