ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট
শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা-১৪৩৩ উদযাপন নিশ্চিত করতে দেশব্যাপী ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এরই ধারাবাহিকতায় নীলফামারীর ডোমার উপজেলার সবকটি পূজামণ্ডপে দায়িত্বপালন করছেন আনসার-ভিডিপি সদস্যরা।
শুক্রবার (১৬ই অক্টোবর) উপজেলার পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা প্রস্তুতি ও মাঠপর্যায়ে দায়িত্বপালন কার্যক্রম তদারকি করতে পরিদর্শনে যান আনসার ও ভিডিপির নীলফামারী জেলা কম্যান্ড্যান্ট মো. আশরাফুল হক, বিভিএমএস। এসময় সাথে ছিলেন- উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সোহেল রানা।
পরিদর্শনকালে সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ ও দায়িত্বরত আনসার-ভিডিপি সদস্যদের সাথে মতবিনিময় করেন। এসময় নিরাপত্তা প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে দায়িত্বপালনে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব, শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
উল্লেখ্য এবারের দুর্গোৎসবে ডোমার উপজেলার ১০৫টি পূজামণ্ডপে মোট ৬৮৬ জন আনসার ও ভিডিপির সদস্য মোতায়েন করা হয়েছে।