লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির

মাহিকে জুতা পিটা করতে দেখানো জুতা, নিলামে ২০ হাজার টাকা

মাহিকে জুতা পিটা করতে দেখানো জুতা, নিলামে ২০ হাজার টাকা

মাহিয়া মাহিকে জুতা পিটা করতে দেখানো জুতা, নিলামে ২০ হাজার টাকা 


তানোর প্রতিনিধি: রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্র নায়িকা মাহিয়া মাহি কে জুতা পিটা করতে দেখানো জুতার নিলামে দাম উঠেছে ২০ হাজার টাকা। যা নিশ্চিত করেছেন মাহিয়া মাহিকে জুতা দেখানো জেলা সৈনিক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান মাহাম। ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান মাহাম দেশচিত্র কে জানান, চলচ্চিত্রের নায়িকা মাহিয়া মাহি নির্বাচনে দাঁড়িয়েছেন ভালো কথা, তাই বলে নিজে একজন প্রার্থী হয়ে অন্য প্রার্থীর বিরুদ্ধে মুখে যা খুশি আসছে তাই বলে অপপ্রচার চালাচ্ছেন, এটা কেমন কথা। আমরা আওয়ামী লীগ করি, আমাদের আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী এমপি ওমর ফারুক চৌধুরী। তার বিরুদ্ধে বেফাঁস বক্তব্য দিয়ে মিথ্যাচার প্রচারের তীব্র নিন্দা জানিয়ে জুতা পিটা করতে চেয়ে ছিলাম। যা রীতিমতো দেশ-বিদেশে আলোচনা সমালোচনার ঝড় উঠেছিলো। এতে করে আমাকে নির্বাচন কমিশন থেকে শোকজ করা হয়েছিল। আমি জবাবও দিয়েছি। বর্তমানে বিভিন্ন জায়গা থেকে ফোন দিয়ে আমার জুতা টি কিন্তে চাচ্ছেন। গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সেতাবুর রহমান বাবু ২০হাজার টাকা দাম দিয়ে জুতা টি নিতে চাচ্ছেন। ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান মাহাম আরো বলেন, তার ইচ্ছে জুতা টি তিনি সংরক্ষণে রাখবেন।

Tag