ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

আজ থেকে সব স্টেশনে থামবে মেট্রোরেল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 31-12-2023 06:17:44 am

রাজধানীর উত্তরা-মতিঝিল রুটের মেট্রোরেল সার্ভিস আজ রবিবার থেকে সবগুলো স্টেশন যাত্রা বিরতি দেবে। এই রুটের মোট ১৬ স্টেশন রয়েছে। এরমধ্যে ১৪ স্টেশনে আগে থেকেই মেট্রোরেল চলাচল করত। শুধুমাত্র শাহবাগ ও কাওরানবাজার স্টেশন দুটি বাকি ছিল। যা আজ রবিবার থেকে এই স্টেশন দুটি খুলে দেওয়া হচ্ছে। এর ফলে উত্তরার দিয়াবাড়ী থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১৬ কিলোমিটার দীর্ঘ ম্যাস র‌্যাপিট ট্রানজিট (এমআরটি) লাইন-৬ রুটের সবগুলো স্টেশনে চলাচল করবে মেট্রোরেল সার্ভিস। এখন শুধু কমলাপুর মেট্রো স্টেশনটি বাকি থাকবে। যা ২০২৫ সালের জুনের মধ্যে চালু হবে বলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল)’র কর্মকর্তারা জানান।


এ বিষয়ে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক জনকণ্ঠকে বলেন, ‘২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেল সার্ভিসের উত্তরা-আগারগাঁও অংশ চালু করা হয়। এই অংশের এক বছর পূর্ণ হয়েছে বৃহস্পতিবার। গত এক বছরে মেট্রোরেল চলাচল করা যাত্রীর সংখ্যা অনেক বেড়েছে। বর্তমানে প্রতিদিন ১ লাখ থেকে দেড় লাখ যাত্রী চলাচল করে মেট্রোরেল সার্ভিসে। এছাড়া গত ৪ নভেম্বর আগারগাঁও থেকে মতিঝিল অংশ চালু করা হয়। এই অংশে বতর্মানে ৫টি স্টেশন চালু আছে। রবিবার থেকে শাহবাগ ও কাওরানবাজার স্টেশন চালু করা হবে। তবে মেট্রোরেলের চলাচলের সময় আগের মতোই থাকবে। এই দুই স্টেশনে বর্তমান সময়সূচি অনুযায়ী মেট্রো ট্রেন থামবে। পরবর্তীতে পর্যায়ক্রমে মেট্রোরেল চলাচলের সময়সূচি বাড়ানো হবে।’


ডিএমটিসিএলের সূত্র জানায়, গতবছর ২৮ ডিসেম্বর উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরের দিন ২৯ ডিসেম্বর থেকে উত্তরা-আগারগাঁও রুটে যাত্রী পরিবহন শুরু হয় মেট্রোরেলে। গত ৪ নভেম্বর আগারগাঁও-মতিঝিল অংশটি উদ্বোধন করা হয়। ৫ নভেম্বর থেকে এই রুটে যাত্রী পরিবহন করা হয়। বর্তমানে প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এই অংশে চলাচল করছে মেট্রোরেল সার্ভিস। তবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলাচল করে মেট্রোরেল। এমআরটি লাইন-৬ এর উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত মোট দৈর্ঘ্য ২১ দশমিক ২৬ কিলোমিটার। এমআরটি লাইন-৬ নির্মাণে ব্যয় হবে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা। উত্তরা-কমলাপুর পর্যন্ত মোট স্টেশন ১৭টি। এগুলো হলো-উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয়সরণি, ফার্মগেট, কাওরানবাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয়, মতিঝিল ও কমলাপুর।


এ বিষয়ে এম এ এন ছিদ্দিক জানান, উত্তরা থেকে আগারগাঁও অংশে সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলাচল করছে মেট্রোরেল সার্ভিস। আগারগাঁও হতে মতিঝিল পর্যন্ত অংশে সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলাচল করছে। প্রথমদিকে তিনটি স্টেশন দিয়ে এই অংশটি চালু করা হয়। আস্তে আস্তে সব স্টেশনগুলো চালু হচ্ছে। ৩১ ডিসেম্বর থেকে কাওরানবাজার ও শাহবাগ স্টেশন চালু হবে। পরবর্তীতে সময় বাড়ানো হবে। আগামী মার্চের মধ্যে উত্তরা-মতিঝিল পর্যন্ত পুরোদমে চলাচল করবে। শুক্রবার ছাড়া প্রতিদিন ১০ মিনিট পরপর মেট্রোরেল মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত সকাল ৭টা ৩০ মিনিট থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত উভয়দিকে চলাচল করবে।

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ৮ ঘন্টা ০ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১১ ঘন্টা ৫৩ মিনিট আগে