লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির

রাজশাহী-১ আসনে দিন যতই যাচ্ছে ততই নৌকা মুখি হচ্ছে ভোটাররা

রাজশাহী-১ আসনে দিন যতই যাচ্ছে ততই নৌকা মুখি হচ্ছে ভোটাররা

রাজশাহী-১ আসনে দিন যতই যাচ্ছে ততই নৌকা মুখি হচ্ছে ভোটাররা  

 

সারোয়ার হোসেন, তানোর: 

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে ভোটের সময় যতই ঘনিয়ে আসছে ততই নৌকা মুখি হচ্ছে সাধারণ ভোটাররা। এবার এ আসনে তিন বারের হেভিওয়েট আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী ওমর ফারুক চৌধুরীর সাথে লড়ছেন তিন নারীসহ ৯জন প্রার্থী। 

এরা সবাই নতুন মুখ। এদের মধ্যে তিনজন স্বতন্ত্র ও বাকিরা দলীয় প্রার্থী। তিনজন স্বতন্ত্র প্রার্থীরা সবাই আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে ভোটের মাঠে নৌকার বিরুদ্ধে লড়ছেন। তার পরেও তারা নৌকার কিছুতেই সামনে যেতে পারছেন না। দিন যতই যাচ্ছে ততই নৌকা মুখি হচ্ছে সাধারণ মানুষরা। 


এআসনে ভোটের মাঠে নৌকা নিয়ে লড়ছেন তিন বারের সফল এমপি ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে কাঁচি নিয়ে গোলাম রাব্বানী, বেলুন নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সহধর্মীনি শাহনেওয়াজ আয়েশা আখতার ডালিয়া, ট্রাক নিয়ে চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা মাহিয়া মাহি, বিএনএফ দলের প্রার্থী আল-সাআদ,পাট মার্কা নিয়ে তৃণমূল বিএনপি থেকে জামাল খান দুদু,এনপিপির প্রার্থী নুরুন্নেসা,বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট প্রার্থী বশির আহমেদ,লাঙ্গোল নিয়ে জাতীয় পার্টি থেকে শামসুদ্দীন মন্ডল ও নোঙ্গর নিয়ে বিএনএম’র প্রার্থী শামসুজ্জোহা বাবু। 


এদের মধ্যে গোলাম রাব্বানী, শাহনেওয়াজ আয়েশা আখতার ডালিয়া ও চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা মাহিয়া মাহি আওয়ামী লীগের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটের মাঠে লড়ছেন। তবে ভোটের মাঠে বেশি প্রচারণায় দেখা যাচ্ছে,নৌকার প্রার্থী এমপি ওমর ফারুক চৌধুরী, নোঙ্গর মার্কার প্রার্থী শামসুজ্জোহা বাবু,আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ট্রাক নিয়ে মাহিয়া মাহি ও কাঁচি মার্কা নিয়ে গোলাম রাব্বানী। তফসিল অনুযায়ী জানুয়ারির ৫ তারিখে প্রচার-প্রচারণার শেষ দিন ও ৭ তারিখে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।






Tag
আরও খবর