চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

শৈলকুপায় গ্রেপ্তার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছে নৌকার প্রার্থীসহ ৪ নেতা


নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হাই ও শৈলকুপা উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিমসহ চারজনের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা হয়েছে। গত সোমবার মধ্যরাতে শৈলকুপা উপজেলা নির্বাচন কর্মকর্তা তায়জুল ইসলাম বাদী হয়ে শৈলকুপা থানায় পৃথক মামলা তিনটি করেন।


মামলায় অপর আসামিরা হলেন, হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার ওয়াহিদুজ্জামান ইকু, উপজেলা যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্লা ও জেলা আওয়ামী লীগের সদস্য ও ফুলহরি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জামিনুর রহমান বিপুল।


এদিকে মামলা হওয়ার পরেই তাঁদের গ্রেপ্তার করতে অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী।


মামলার খবর প্রচার হলেই গতরাত থেকে গ্রেপ্তার আতঙ্কে গাঁঁ ঢাকা দিয়েছে ওই সকল আসামিরা। এরপর থেকেই প্রচার-প্রচারণায় দেখা যাচ্ছে না নৌকা প্রতিকের প্রার্থী আব্দুল হাইসহ তাঁদেরকে।


নাম প্রকাশে অনিচ্ছুক এক ভোটার জানান, এমপি আব্দুল হাইসহ প্রভাবশালী চার আওয়ামী নেতার মামলার খবরে এলাকায় শান্তি বিরাজ করছে। ভোটগ্রহণের আগেই যদি প্রশাসন তাদের গ্রেপ্তার করে তাহলে শান্তিপূর্ণভাবে সবাই ভোটকেন্দ্রে যেতে পারবে।


ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী জোর্য়াদ্দার জানান, নৌকা প্রতীকের প্রার্থী তাদের ক্যাডার বাহিনী দিয়ে সহিংসতা করে জোর-জবরদস্তি করে ভোট আদায় করতে চাচ্ছিল। তবে নির্বাচন কমিশনের সুষ্ঠু তদারকিতে এবার আর ভোটের কার্যক্রমে প্রভাব বিস্তার করতে পারবে না। কমিশন যদি ভোট গণনা পর্যন্ত এ বলয় রাখতে পারে তাহলে ৭ জানুয়ারি নির্বাচনে ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।


এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম চৌধুরী জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রেখেছে।


এ বিষয়ে জানতে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হাই এমপির ব্যক্তিগত মোবাইলে একাধিকবার কল করায় পরে ফোনটি বন্ধ পাওয়া যায়।


Tag
আরও খবর

deshchitro-6a8ec12604a0c-260826043414.webp
‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ

২ দিন ৩ ঘন্টা ৪০ মিনিট আগে







6a896c23bca9d-220826033011.webp
ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

৬ দিন ৪ ঘন্টা ৪৪ মিনিট আগে