ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ এ আর গ্রুপের উদ্যোগে ১২ কিলোমিটার মর্নিং রান অনুষ্ঠিত কুলিয়ারচরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সৎ ভাসুর ও ভাতিজাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ দাখিল মহাসপ্তমী: শক্তি, প্রকৃতি ও মানবতার আরাধনা--সচ্চিদানন্দ দে সদয় সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান

ব্যক্তিগত ছবি নিয়ে জ্যাকলিনের অনুরোধ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-08-2022 07:22:27 am

ফাইল ছবি


নিউজ ডেস্ক: 


বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। ভারতের আলোচিত প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে এই অভিনেত্রীর ঘনিষ্ঠতা নিয়ে অনেকদিন ধরেই নানা গুঞ্জন উড়ছে। একাধিকবার তাদের ঘনিষ্ঠ ছবিও প্রকাশ পেয়েছে। গত জানুয়ারিতেও জ্যাকলিন-সুকেশের একটি অন্তরঙ্গ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।


এসব বিষয় নিয়ে দারুণভাবে আহত জ্যাকলিন। ম্যাশেবল ইন্ডিয়াকে এ অভিনেত্রী বলেন—‘আমি খুব জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। আমার মিডিয়ার বন্ধুদের অনুরোধ, তারা যেন আমার ব্যক্তিগত ছবি প্রচার না করে; যা আমার গোপনীয়তায় হস্তক্ষেপ করে।’


সোশ্যাল মিডিয়ায় জ্যাকলিনকে নিয়ে নানারকম নেতিবাচক মন্তব্য ঘুরে বেড়াচ্ছে। এ বিষয়ে এই অভিনেত্রী বলেন, ‘মানুষ হিসেবে চাই, মানুষ আমাদের পছন্দ করুক, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কেউ যদি আপনাকে অপছন্দ করে, তাহলে আপনারও খারাপ লাগবে। আমি জানি না আমি কী ভুল করেছি। একজন তারকা হিসেবে আপনি বিখ্যাত, যখন কেউ আপনাকে অপছন্দ করে আর সেটা হাজার গুণ বেশি ছড়িয়ে পড়ে। আমি মনে করি, সবচেয়ে কঠিন বিষয় হলো বোঝা এবং মেনে নেওয়া। আপনাকে সত্যের মুখোমুখি হতে হবে, সবাই আপনাকে পছন্দ করবে না। তারা আপনার প্রতি কঠিন হবে। আপনাকে তা গ্রহণ করতে হবে।’


‘বিক্রান্ত রোনা’ সিনেমায় সর্বশেষ দেখা যায় জ্যাকলিনকে। সিনেমাটিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেন তিনি। বর্তমানে হিন্দি ভাষার ‘সার্কাস’ ও ‘রাম সেতু’ সিনেমার কাজ তার হাতে রয়েছে। এ দুটো সিনেমায় তার সহশিল্পী হিসেবে কাজ করছেন রণবীর সিং, পূজা হেগড় এবং অক্ষয় কুমার।

আরও খবর
6abd106af3b3e-300926073642.webp
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

১৬ দিন ১৩ ঘন্টা ৩ মিনিট আগে





6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৭০ দিন ১১ ঘন্টা ৪৯ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৭৫ দিন ২০ ঘন্টা ৩৭ মিনিট আগে