খুলনার কয়রায় জমি বিরোধে রক্তক্ষয়ী সহিংসতায় নিহত ১ টাঙ্গাইলে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ নিহত ১ অনুপ্রবেশ আশঙ্কায় সতর্ক সীমান্তরক্ষী বাহিনী ঈশ্বরগঞ্জের আনোয়ারুল হক জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত লাখাইয়ে মন্দিরে অপবিত্র মল ও শশ্মানে ভাংচুর, আতংকিত হিন্দু সমাজ । কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে এনজিওর ৮ লক্ষাধিক টাকা আত্মসাৎকারী গ্রেফতার শ্রীমঙ্গলে জাম্বুরাছড়ার বেহাল সড়ক সংস্কার ও পাকা করণের দাবিতে মানববন্ধন লাখাইয়ের বাজারে কলমিশাক নিয়ে বিরুধের জেরে সংঘর্ষে আহত_৩। বাঘায় পৌর প্রকৌশলী বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ শান্তিগঞ্জে পিএফজি-ওয়াইপিজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ‎হোসেনপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে সীলগালা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আইন বিষয়ক সম্পাদক হলেন নূরে আলম সিদ্দিকী সোহাগ ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড, অভিযান অব্যাহত রাখার ঘোষণা ইউএনওর ঝিনাইগাতীতে অবৈধ বালু পাচার ঠেকাতে গিয়ে হামলার শিকার দুই বনকর্মী ঘাটাইলে নিখোঁজের চারদিন খাল থেকে বিএনপি নেতার লাশ উদ্ধার ‎সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: অস্ত্র ও গুলিসহ আটক কুখ্যাত বনদস্যু বাহিনীর সদস্য জয়পুরহাটের পাঁচবিবিতে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

নিজ দেশের সংবাদমাধ্যমের বিরুদ্ধে যা বললেন সোনাক্ষী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-05-2025 02:28:42 pm

পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই নিজ দেশের গণমাধ্যমের বিরুদ্ধে অবস্থান নিলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। সালমান খানের সাথে দাবাং চলচ্চিত্রে জুটি গড়ে খ্যাতি পাওয়া এ অভিনেত্রী ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলোর খবর পরিবেশনের পদ্ধতিকে সরাসরি ‘সার্কাস’ বলে বিদ্রুপ করেছেন। এ ছাড়া তিনি দাবি করেছেন, ভারতীয় সংবাদমাধ্যমে যেকোনো ঘটনাকে তিল কে তাল বানায়।


সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ উগরে ভারতীয় গণমাধ্যমের সমালোচনা করে সোনাক্ষী লিখেন, ‘অতিনাটকীয় সব দৃশ্য আর একনাগাড়ে শব্দের ঝংকার, লোকজনের চিৎকার আর শুধুই চিৎকার… এসব দেখে আমি ক্লান্ত! আপনারা কী করছেন? তথ্য বিকৃত না করে নিজের কাজটা করুন শুধু। ঈশ্বরের দোহাই, যুদ্ধের খবরকে চাঞ্চল্যকর করে তোলা আর মানুষের মধ্যে আতঙ্কের আবহ সৃষ্টি করা থেকে বিরত থাকুন; সংবাদের নামে আবর্জনা প্রচার বন্ধ করুন।’


ভারতীয় সংবাদমাধ্যমে স্বাভাবিক কোনো কিছু ঘটলে তা অতিরঞ্জিত করে প্রচার করার মতো অভিযোগ নতুন কিছু নয়। এর বাইরেও সেদেশের সংবাদমাধ্যমের বিরুদ্ধে অপ্রচার কিংবা প্রোপাগান্ডার অভিযোগ তো রয়েছেই। আর তা নিয়ে সাধারণ দর্শকশ্রোতা থেকে শুরু করে পাঠক এমনকি তারকারাও বিরক্ত।


সম্প্রতি ভারত-পাকিস্তান উত্তেজনাকে কেন্দ্র করে ভারতের নানা মিডিয়ায় অপপ্রচারের অভিযোগ উঠেছে। এমন উত্তপ্ত আবহের সুযোগ নিতে গিয়ে ইন্টারনেট থেকে নেওয়া কিছু ভুয়া ভিডিও ও ছবি নিয়ে সেদেশের শীর্ষ সংবাদমাধ্যমগুলো পাকিস্তানে হামলার দৃশ্য বলে চালিয়ে দিচ্ছে। এর ফলে বিপাকেও পড়েছে সেই মেইনস্ট্রিম মিডিয়াগুলো। শুধু তাই নয়, সংবাদের তথ্যে ও ভাষায় অতিরঞ্জিত শব্দ প্রয়োগ, তথ্য বিভ্রাটের মতোও অভিযোগ রয়েছে। 


উল্লেখ্য, শুক্রবার সকালে ভারতের সংবাদমাধ্যম এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে দেশের সামরিক অভিযান তথা সেনাদের গতিবিধির সম্প্রচার থেকে বিরত থাকার নির্দেশিকা জারি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।


তবে সোনাক্ষীর এই পোস্ট ঘিরে ভারতীয় গণমাধ্যমের দাবি, এই ধরনের খবর সম্প্রচারের ফলে যে দেশের সেনারা বিপদে পড়তে পারে তারই ইঙ্গিত অর্থে এই পোস্ট করেছেন অভিনেত্রী। 

আরও খবর



69f4c257933b9-010526091015.webp
মুক্তি পেলেন অভিনেতা সিদ্দিক

৩৪ দিন ৫ ঘন্টা ২৮ মিনিট আগে




696a0d2b30b3d-160126040427.webp
শীতার্ত মানুষের জন্য গাইবে ৪ ব্যান্ড

১৩৯ দিন ১০ ঘন্টা ৩৪ মিনিট আগে


6953a35054a9b-301225040256.webp
খালেদা জিয়ার মৃত্যুতে তারকাদের শোক প্রকাশ

১৫৬ দিন ১০ ঘন্টা ৩৫ মিনিট আগে