নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয়

গোয়ালন্দে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৩: সুইচ গিয়ার চাকুসহ আটক

গোয়ালন্দে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৩: সুইচ গিয়ার চাকুসহ আটক রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারীজের সামনে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। তাদের কাছ থেকে দুইটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন—ভোলা জেলার লালমোহন থানার ৮ নং ওয়ার্ড এপি-শিবু মার্কেট কায়েমপুর রনির বাড়ির ভাড়াটিয়া ও পশ্চিম চরমেদ গ্রামের আলাউদ্দিনের ছেলে নাজিম উদ্দিন (২৫); ফরিদপুর জেলার কোতোয়ালি থানার গোয়ালেটিলা গ্রামের মো. জাফরের ছেলে ও নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার এপি-সস্তাপুর ইমাম হাজীর বাড়ির ভাড়াটিয়া মো. সুমন (২২); এবং বরিশাল জেলার উজিরপুর থানার গাজির পাড় গ্রামের বাবুল বেপারীর ছেলে ও নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার এপি-লামাপাড়া বাবুলের বাড়ির ভাড়াটিয়া শুভ বেপারী (২৮)। থানা সূত্রে জানা যায়, ১০ মে দিবাগত রাত দেড়টার দিকে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামের দিকনির্দেশনায় এসআই (নি:) আমিনুল হক সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে দৌলতদিয়া হ্যাচারীজের সামনে থেকে তাদের হাতেনাতে গ্রেফতার করেন। ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করে তাদের আদালতে পাঠানো হয়েছে।”