ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

ঘাটাইল পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা বহিষ্কার

টাঙ্গাইলের ঘাটাইল পৌর বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা মিয়া সহ আরও তিন নেতাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি'র প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঘাটাইলের বিএনপি নেতা ফারুক হোসেন সহ আরও তিন নেতাকে বহিষ্কার করে বিএনপি।

আজ শনিবার ৬ জানুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।

টাঙ্গাইল জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হক শানু প্রেস বিজ্ঞপ্তিটির সত্যতা স্বীকার করে বলেন, বিএনপি প্রহসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কট করেছে। নেতাকর্মীদের আটক মামলা হামলা নির্যাতনের মুখে এই নির্বাচনে যেসব বিএনপি নেতাকর্মীদের আঁতাত করার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে তাদেরকে কেন্দ্রীয় বিএনপি বহিষ্কার করছে। ফারুক হোসেন ধলার বিরুদ্ধে এরকম অভিযোগ থাকার কারণেই তাকে বহিষ্কার করা হয়েছে বলে জানান মাহমুদুল হক সানু।

এ সময় তিনি জনগণকে আগামীকাল ভোট প্রদানে বিরত থাকার আহবান জানান।

আরও খবর