‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক

লড়াকু ম্যাচে ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন পাকিস্তান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-10-2022 07:59:01 am

◾ স্পোর্টস ডেস্ক 


টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আজ ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে চ্যাম্পিয়ন হয়ে ট্রফি ঘরে তুলে নিয়েছে পাকিস্তান।


নিউজিল্যান্ডের ৭ উইকেটে ১৬৩ রান তাড়া করতে নেমে পঞ্চম ওভারে দলীয় ২৯ রানে আউট হন বাবর। ১৪ বলে ১৫ রান করে ছক্কা মারতে গিয়ে ক্যাচ তুলে দেন পাকিস্তান অধিনায়ক।


এরপর তিন নম্বরে নেমে শান মাসুদকে নিয়ে রিজওয়ান ৩৫ বলে ৩৫ রানের জুটি গড়েন।


ফখর জামানের জায়গায় সুযোগ পাওয়া শান মাসুদ ২১ বলে ১৯ রান করে আউট হন খেলার ১১তম ওভারে। পরের ওভারে রিজওয়ানও ফেরেন সাজঘরে।


২৯ বলে ৩৪ রান করা রিজওয়ান সোধিকে স্লগ মারতে গিয়ে এলবিডব্লিউ হন। পাকিস্তানের সংগ্রহ তখন ১১.৩ ওভারে ৩ উইকেটে ৭৪ রান। তখন টার্গেট দাঁড়ায় ৪৯ বলে ৯০ রান।


চতুর্থ উইকেট জুটিতে হায়দার আলী ও মোহাম্মদ নওয়াজ মাত্র ২৬ বলে ৫৬ রানের জুটি গড়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। 


১৭তম ওভারের প্রথম বলে ব্যক্তিগত এক রানের মাথায় ছক্কা মারতে গিয়ে লং অনে ট্রেন্ট বোল্টকে ক্যাচ দেন আসিফ। 


এখান থেকে ৩ বল হাতে রেখে ৫ উইকেটের জয় তুলে নিতে সমস্যা হয়নি পাকিস্তানের।


২ ছক্কা ও ৩ চারে ১৫ বলে ৩১ রান করা হায়দার টিম সাউদির বলে আউট হন ১৬তম ওভারে। পরের ওভারে আসিফ আউট হলেও থামেনি নওয়াজের মারকুটে ব্যাটিং। সে ওভারের শেষ বলে ছক্কা মেরে সমীকরণটা ১৮ বলে ২৩ রানে নামিয়ে আনেন নওয়াজ।


ষষ্ঠ উইকেটে নওয়াজকে ভালো সঙ্গ দেন ইফতিখার আহমেদ। ১৮তম ওভারে ডাবলস ও চার মেরে মোট ১২ রান তুলে জয়ের পথ আরও সহজ করে ফেলেন ইফতিখার। 


এরপর শেষ দুই ওভারে প্রয়োজন পড়ে ১১ রান। সেখান থেকে শেষ ওভারে দরকার হয় ৪।


শেষ ওভারের তৃতীয় বলে ছক্কা মেরে ম্যাচটা জেতান ইফতিখার। ৩ ছক্কা ও ২ চারে ২২ বলে ৩৮ রানে অপরাজিত ছিলেন নওয়াজ। ইফতিখার অন্য প্রান্তে ১ ছক্কা ও ১ চারে ১৪ বলে অপরাজিত ২৫ রানের ইনিংস খেলেন।


কিন্তু মিডল অর্ডারের শক্তিতে ম্যাচটা জিততে সমস্যা হয়নি পাকিস্তানের।


নিউজিল্যান্ডের হয়ে ১৪ রানে ২ উইকেট নেন অফ স্পিনার মাইকেল ব্রেসওয়েল। ১টি করে উইকেট সাউদি, ব্লেয়ার টিকনার ও সোধির। ৪ ওভারে ৫৮ রানে ১ উইকেট নেওয়া সোধি আজ দুঃস্বপ্নই দেখেছেন হায়দার-নওয়াজদের সামনে।


আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১ ঘন্টা ৩১ মিনিট আগে