২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি

সিলেটবাসীকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানালেন বিএনপি নেতা এম আসকির আলী

সিলেটবাসীকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানালেন বিএনপি নেতা এম আসকির আলী 

বিশ্বনাথ(সিলেট)প্রতিনিধি :

নিখোঁজ বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী'র অনুজ ও সিলেট জেলা বিএনপি'র অন্যতম সহ-সভাপতি এম আসকির আলী গন মাধ্যম ও সামাজিক মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি সিলেটবাসীকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান l সারা দেশের মতো সিলেট ২ আসন সহ সমগ্র সিলেটবাসী যে এই প্রতারণার সার্কাস নামক নির্বাচন প্রত্যাখান করেছে, বর্জন করেছে সেজন্য সিলেট ২ আসন সহ সমগ্র সিলেটবাসীকে আন্তরিক অভিবাদন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি l এই জনপদের মাটি ও মানুষের নেতা নিখোঁজ ইলিয়াস আলীর প্রতি যে মানুষের অফুরন্ত ভালোবাসা এবং দরদ রয়েছে তার'ই বহিঃপ্রকাশ সিলেট ২ আসন সহ গোটা সিলেটবাসীর এই প্রতারণার নির্বাচনকে বয়কট করা l ন্যায় বিচার মানবতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে এই অঞ্চলের মানুষ তারা অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারই প্রমাণ দিয়েছে গোটা সিলেটবাসী এই প্রতারণার  সার্কাসকে বর্জন করে l এই জন্য নিখোঁজ ইলিয়াস আলী পরিবারের পক্ষ থেকে  বিশ্বনাথ, ওসমানীনগর, বালাগঞ্জ তথা সিলেটবাসীকে আন্তরিকভাবে শ্রদ্ধা, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা l পাশাপাশি এই অঞ্চলের সকল পর্যায়ের বিএনপি নেতাকর্মী এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী ভাইবোন এবং সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতি রইল শ্রদ্ধা, ভালবাসা, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ l ন্যায়বিচার, মানবতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নেতা তারেক রহমানের নেতৃত্বের প্রতি অবিচল থেকে এভাবে প্রতিটি পদক্ষেপে আপনাদের অগাধ সমর্থন এবং সহযোগিতা অব্যাহত রাখবেন এই প্রত্যাশা রাখছি l আপনাদের এই ত্যাগ, তিতী‌‌ক্ষা এবং সমর্থন সফল হবেই ইন শাহ আল্লাহ l সংগ্রামী সালাম সহ এম আসকির আলী , সহ-সভাপতি সিলেট জেলা বিএনপি
Tag
আরও খবর