মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

কত টাকার মালিক টলিউডের শীর্ষ এই অভিনেতা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-01-2024 11:37:43 pm

টলিউডের শীর্ষ অভিনেতাদের একজন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। যার অভিনয় প্রশংসিত টলিউড থেকে বলিউডেও। বাণিজ্যিক সিনেমা থেকে উত্থান হলেও প্রসেনজিৎ প্রমাণ করেছেন তিনি লম্বা রেসের ঘোড়া।


টলিউডে একাধিক ব্যবসাসফল সিনেমার পর বলিউডেও ছাপ ফেলেছেন তিনি। ইন্ডাস্ট্রিতে সকলের প্রিয়মুখ বুম্বাদা। তাই প্রসেনজিতের ভক্ত সংখ্যাও কম নয়। 


প্রায় চার দশক ধরে ইন্ডাস্ট্রি কাঁপানো এই অভিনেতা যে বিপুল সম্পত্তির মালিক, সেটা সকলেই জানেন। ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, প্রায় ৪০১ কোটি টাকার মালিক প্রসেনজিৎ। 


কলকাতার বালিগঞ্জে রয়েছে এই অভিনেতার একটি বিলাসবহুল বাড়ি। যার নাম উৎসব। প্রায় সময়েই বাড়ির অন্দরমহলের ছবি প্রকাশ করেন তিনি। এই বাড়ির অধিকাংশ আসবাপত্রই নাকি বিদেশ থেকে আনিয়েছেন অভিনেতা। এছাড়াও প্রসেনজিতের গ্যারেজে রয়েছে দামী সব গাড়ি। মুম্বাইতে রয়েছে ফ্ল্যাট। 


মাত্র ২১ বছর বয়সেই সিনেমার জগতে পা রাখার পরবর্তী চার যুগের মতো সময়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। এই অভিনেতার প্রথম ছবির নাম ছিল ‘দুটি পাতা’। ১৯৮৩ সালে মুক্তি পেয়েছিল ছবিটি। তবে অভিনেতার জীবনের প্রথম সফল সিনেমা ‘অমর সঙ্গী’। ১৯৮৭ সালে বড় পর্দায় মুক্তি পেয়েছিল যে ছবি।

আরও খবর



6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৫১ দিন ১৮ ঘন্টা ৩ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৫৭ দিন ২ ঘন্টা ৫১ মিনিট আগে