লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির

তানোরে সাংবাদিকের উপর হামলা আটক ১

তানোরে সাংবাদিকের উপর হামলা আটক ১


তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে সংবাদ সংগ্রহ করতে গেলে সরোয়ার হোসেন নামের এক সাংবাদিকের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় হামলাকারী ইদ্রিস নামের বখাটেকে পুলিশ গ্রেফতার করেছে। তার বাড়ি পৌর সদর এলাকার কুঠিপাড়া গ্রামে।সে মৃত ব্যাঙ্গার পুত্র। মঙ্গলবার দুপুরের দিকে গোল্লাপাড়া ফুটবল মাঠের পশ্চিমে চা স্টল সংলগ্ন জায়গায় ঘটে মারপিটের ঘটনা। এঘটনায় সাংবাদিক সারোয়ার বাদি হয়ে মঙ্গলবার দুপুরের পরে ইদ্রিস ও লালু আসামী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এখবর ছড়িয়ে পড়লে উপজেলায় কর্মরত সাংবাদিকরা হামলাকারীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।



অভিযোগ ও প্রত্যাক্ষদর্শী সুত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে গোল্লাপাড়া বাজারে আসেন তালন্দ ইউনিয়ন পরিষদ (ইউপির)  চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু। তার উপরে হামলা করেন মেম্বার আবুল হাসানের লোকজন। এমন খবর পেয়ে সাংবাদিক সারোয়ার সংবাদ সংগ্রহ করতে ঘটনাস্থলে যান। এসময় সাংবাদিকের উপর অতর্কিত হামলা করেন ইদ্রিস ও লালু। সারোয়ার দৈনিক নতুন প্রভাত পত্রিকার তানোর উপজেলা প্রতিনিধি এবং মডেল প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক।  সারোয়ার বলেন, চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবুকে মারপিট করছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া মাত্রই কোন কথা ছাড়াই ইদ্রিস গাছের ডাল দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করলে হাত দিয়ে ধরে ফেলি এবং লালু শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করেন। আমি মাটিতে পড়ে গেলে কয়েকজন উদ্ধার করে স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছি। আমি দোষীদের দৃষ্টান্ত মুলুক শাস্তি চায়। থানার অফিসার ইনচার্জ ওসি (ওসি) আব্দুর রহিম বলেন, এঘটনায় থানায় মামলা হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে।

Tag
আরও খবর