নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

৭ দলীয় জোটের ‘গণতন্ত্র মঞ্চ’, নতুন জোটের আত্মপ্রকাশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-08-2022 08:50:35 am

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাত দলের সমন্বয়ে ‘গণতন্ত্র মঞ্চ’ নামে নতুন রাজনৈতিক মোর্চার আত্মপ্রকাশ ঘটেছে। আগামী ১১ তারিখ এই জোটের প্রথম কর্মসূচি ঢাকায় পালন করা হবে।


সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।


জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আসম আব্দুর রব এ জোটের ঘোষণা দেন।


নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জেএসডি, ভাষানী অনুসারী পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলন, গণসংহতি আন্দোলন এবং গণঅধিকার পরিষদ নিয়ে নতুন জোট গঠন করা হয়।


নতুন জোটের আত্মপ্রকাশ অনুষ্ঠানে জেএসডি সভাপতি আসম আব্দুর রব বলেন, ‘ষড়যন্ত্র নয়, ওপেন ঘোষণা করে সরকার বিরোধী আন্দোলন করবে গণতন্ত্র মঞ্চ৷ সরকারবিরোধী লড়াইয়ের বিকল্প নেই’। জনগণের অধিকার প্রতিষ্ঠায় সকলকে সংগ্রামে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।


গণতন্ত্র মঞ্চের রূপরেখা তুলে ধরেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।


পাশাপাশি জোটের পক্ষ থেকে আগামী ১১ তারিখে রাজপথে প্রথম কর্মসূচি ঘোষণা দেন তিনি।

রূপরেখায় বলা হয়, আগামী নির্বাচনকে সামনে রেখে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা এবং অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য বর্তমান সরকারকে পদত্যাগ করতে হবে। জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করতে হবে এবং একটি রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।


রূপরেখায় আরও আছে:


১. রাষ্ট্রের তিন অঙ্গ - সংসদ, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা ও সরকারের জবাবদিহিতার কার্যকরী ব্যবস্থা গড়ে তোলা।

২. সংখ্যানুপাতিক নির্বাচন ও দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থার জন্য প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কার। একইসাথে ফেডারেল পদ্ধতির সরকারব্যবস্থা বিষয়ে আলোচনার জন্য জাতীয় কমিশন গঠন।


৩. বিচার বিভাগের পরিপূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা, নিম্ন আদালতকে নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণ আলাদা করে তার পরিচালনা ও তদারকি উচ্চ আদালতের হাতে ন্যস্ত করা, প্রধান বিচারপতিসহ বিচারক নিয়োগ ও পদোন্নতির বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন।


৪. গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা।


৫. মুক্তিযুদ্ধের অঙ্গীকার সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের নীতিতে রাষ্ট্রের সকল নাগরিকের জীবন ও মর্যাদা নিশ্চিত করা।


৬. দেশে ব্যাপক কর্মসংস্থান ও অর্থনীতির টেকসই প্রকৃতিবান্ধব ভিত্তি প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের জন্য সমান সুযোগের নিশ্চয়তা তৈরি।


জোটের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অন্যদের মধ্যে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণ অধিকার পরিষদের রেজা কিবরিয়া, নুরুল হক নুর, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।


নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার আদায়, অন্তত দুই বছরের অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং সংবিধান সংশোধন করে মুক্তিযুদ্ধের ঘোষণা বাস্তবায়ন- এই তিনটি বিষয়কে গুরুত্ব দিয়ে সংগঠনটি আত্মপ্রকাশ করেছে। মঞ্চের প্রধান সমন্বয়কারী হয়েছেন জেএসডি সভাপতি আ স ম রব।  


সব বিরোধী রাজনৈতিক দল ও সংগঠনকে সঙ্গে নিয়ে পৃথকভাবে যুগপৎ আন্দোলনে মাঠে নামবে গণতন্ত্র মঞ্চ। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান ও বর্তমান সরকারের দ্রুত পদত্যাগ দাবি করে আসছেন সাত দলের শীর্ষ নেতারা।  


একই দাবিতে মাঠের প্রধান বিরোধী দল বিএনপিও একটি বৃহৎ রাজনৈতিক জোট গঠনে কাজ করছে।

Tag
আরও খবর




6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

২৮ দিন ২ ঘন্টা ৬ মিনিট আগে